Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভূমিধসে ধেয়ে আসা পাথরের আঘাতে তীর্থযাত্রীর মৃত্যু, স্থগিত অমরনাথ যাত্রা

ভূমিধসে ধেয়ে আসা পাথরের আঘাতে তীর্থযাত্রীর মৃত্যু, স্থগিত অমরনাথ যাত্রা

Online Desk জুলাই 17, 2025
amarnath-1.jpg

ওঙ্কার ডেস্ক: ভারী বৃষ্টিপাত এবং তার জেরে বিপর্যয়ের কারণে বৃহস্পতিবার অমরনাথ যাত্রা স্থগিত করা হল। গান্দেরবাল জেলায় বালটাল যাত্রাপথে পাথরের আঘাতে এক মহিলার মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বুধবার এই ভূমিধসে আহত হয়েছেন আরও তিন জন। উল্লেখ্য, ৩ জুলাই থেকে শুরু হয়েছে এই যাত্রা। শুরুর পর চলতি বছরে এই প্রথম জম্মুতে তা স্থগিত করা হয়েছে।

বালটাল রুটে ভূমিধসের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, উঁচু থেকে জলকাদার স্রোত নেমে আসছে নীচের দিকে। আর যে স্রোতের টানে দুই জন পুণ্যার্থীকে ভেসে যেতে দেখা গিয়েছে। ভূমিধসের হাত থেকে বাঁচতে অনেককে রেলিং ধরে থাকতেও দেখা গেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনাস্থল থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রিপোর্ট অনুসারে, বর্ডার রোড অর্গানাইজেশন যাত্রাপথের পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত তীর্থযাত্রা স্থগিত থাকবে। দুটি যাত্রাপথের মাধ্যমে তীর্থযাত্রীরা যান। যার মধ্যে একটি অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার নুনওয়ান-পহেলগাঁও রুট এবং গান্দেরবাল জেলার ১৪ কিলোমিটার বালটাল রুট। চলতি বছরে এখনও পর্যন্ত দুই লক্ষেরও বেশি তীর্থযাত্রী ৩৮৮০ মিটার উঁচু এই মন্দিরে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। আগামী ৯ আগস্ট এই তীর্থযাত্রা শেষ হওয়ার কথা। এই যাত্রার জন্য কয়েক হাজার সেনা, আধাসামরিক বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

Post Views: 252

Continue Reading

Previous: আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ উপকূলে
Next: ধারাবাহিকে ফিরছেন বারখা বিস্ত, কবে কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.