Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ উপকূলে

আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ উপকূলে

Online Desk জুলাই 17, 2025
earthquake.png

ওঙ্কার ডেস্ক: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার আলাস্কা। স্থানীয় সময় বুধবার দুপুর ২টো ৩৭ মিনিটে (ভারতীয় সময় বৃহস্পতিবার রাত ২টো ৭ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয় আলাস্কা পেনিনসুলা জুড়ে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। ফলে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ আলাস্কা ও আলাস্কা উপদ্বীপের প্যাসিফিক উপকূলবর্তী অঞ্চলগুলিতে।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির হিসাব অনুযায়ী, মাটি থেকে ৩৬ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ইউএসজিএস জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার দক্ষিণে, মাটি থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা মাথায় রেখে ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, “সুনামির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বড় প্রভাব পড়তে পারে।”বিশেষ সতর্কতা জারি হয়েছে কেনেডি এনট্রান্স, হোমার শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও উনিমাক পাস উনালাস্কা শহর থেকে ১২৮ কিলোমিটার উত্তর-পূর্বে বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলে। তবে সুনামির সম্ভাবনা আপাতত আমেরিকার মূল ভূখণ্ড বা আরও দূরবর্তী অঞ্চলে নেই বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আলাস্কা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’এর অংশ যা পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ১৯৬৪ সালের মার্চ মাসে এখানেই রেকর্ড ৯.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা উত্তর আমেরিকার ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। সেই ভূমিকম্পের পরে বিধ্বস্ত হয়েছিল আঙ্করেজ শহর, এবং প্রবল সুনামি আছড়ে পড়েছিল আলাস্কা উপসাগর, আমেরিকার পশ্চিম উপকূল এবং হাওয়াই দ্বীপপুঞ্জে প্রাণ গিয়েছিল অন্তত ২৫০ জনের।
গত বছর জুলাইতেও আলাস্কা উপদ্বীপে ৭.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যদিও সেবার তেমন বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে এবারের কম্পনের তীব্রতা ও সুনামি আশঙ্কা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে উপকূলবর্তী শহর ও দ্বীপ অঞ্চলে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই উপকূলের বাসিন্দাদের সরিয়ে নিতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে।

Post Views: 233

Continue Reading

Previous: জলছাড়া অব্যাহত ডিভিসির, দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা
Next: ভূমিধসে ধেয়ে আসা পাথরের আঘাতে তীর্থযাত্রীর মৃত্যু, স্থগিত অমরনাথ যাত্রা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.