Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জলছাড়া অব্যাহত ডিভিসির, দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা

জলছাড়া অব্যাহত ডিভিসির, দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা

Online Desk জুলাই 17, 2025
barrage-dd.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির জলছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার ২৪ ঘন্টা যেতে না যেতে ফের একাধিক বাঁধ থেকে জল ছাড়ল ডিভিসি। আর যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা আরও তীব্র হয়েছে।

সূত্রের খবর, ডিভিসির দুই প্রধান জলাধার পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে ৩৭ হাজার কিউসেক জল, আর মাইথন থেকে ছাড়া হচ্ছে ১৮ হাজার কিউসেক জল। এ ছাড়াও দুর্গাপুর ব্যারেজ থেকেও ৬০১২৫ কিউসেক জল ছাড়া হয়েছে বুধবার বিকেলে। এর ফলে আশঙ্কা করা হচ্ছে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজ্য সরকারকে না জানিয়ে ডিভিসি গত ১৮ জুন থেকেই জল ছাড়ছে।

ডিভিসির জল ছাড়া নিয়ে পশ্চিমবর্ধমান জেলার জেলাশাসক পোন্নমবলম এস জানান, জেলার কাঁকসা ও অণ্ডালের কিছু নিচু এলাকা রয়েছে। সেই সমস্ত জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। যদিও ডিভিসির তরফে জানানো হয়েছে, ‘বাঁধগুলিতে জলধারণ ক্ষমতা প্রায় পূর্ণ। তাই জল না ছাড়া হলে বাঁধ বিপদসীমা পার করে যেতে পারে।’ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে দীর্ঘদিন ধরেই অভিযোগ করা হচ্ছে মাইথন ও পাঞ্চেতের জলধারণ ক্ষমতা অনেকটা কমে গিয়েছে। আর এর পিছনে রয়েছে পলি। পলি দীর্ঘ দিন ধরে জমার ফলে বৃষ্টি হলেই ওই বাঁধগুলি থেকে জল ছাড়তে বাধ্য হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন।

Post Views: 230

Continue Reading

Previous: “বাঙ্গালি নির্যাতন করলে হাত কেটে নেওয়া হবে” হুশিয়ারি আব্দুর রহিম বক্সির
Next: আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ উপকূলে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.