Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Online Desk আগস্ট 13, 2025
zas.png

ওঙ্কার ডেস্ক: বাংলা বিনোদন জগতে নক্ষত্রপতন, শোকস্তব্ধ টলিপাড়া। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
বেশ কয়েকদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন বাসন্তী দেবী। তার উপরে কোলেস্টরেল, কিডনির সমস্যা, হার্টের রোগও ছিল অভিনেত্রীর। প্রায় মাস ছয়েক টানা হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালে ভর্তি হওয়া মাত্র বর্ষীয়ান অভিনেত্রীকে আইসিউতে রাখা হয়। মাঝে তাঁর শারীরিক অবনতি হয়। সেবার সামাল দেওয়া গেলেও এবারে আর শেষরক্ষা হল না। মঙ্গলবার তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুর খবর জানানো হয়েছে আর্টিস্ট ফোরামে।
থিয়েটার থেকে সিনেপর্দায় স্বর্ণযুগের অভিনেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলেইয়ে কাজ করেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও। প্রসেনজিৎ-ঋতুপর্ণার ছবিতেও কাজ করেছেন। ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁকে দেখা গিয়েছেন ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’র মতো ছবিতে। গত বছরের শুরুর দিকে ‘গীতা এলএল বি’ সিরিয়ালের শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী। সেই ‘গীতা এলএল বি’-তেই শেষবার পর্দায় দেখা গিয়েছিল বাসন্তীদেবীকে।
আসলে শেষজীবনে আর্থিক অনটনের মধ্যেও কাটাতে হয়েছে তাঁকে। যে কারণে আশি পেরোনোর পরও কাজ করে গিয়েছেন তিনি। বাসন্তীদেবীর জীবনযুদ্ধ শেষ হল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার বিনোদন জগতে। প্রবীণ অভিনেত্রীর প্রয়াণে এদিন শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে প্রবীণ অভিনেত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে লেখেন, ‘প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

Post Views: 241

Continue Reading

Previous: জাতিসংঘের সাধারণ মঞ্চে ভাষন দিতে আমেরিকা সফরে মোদী, হতে পারে শুল্ক নিয়ে আলোচনা
Next: চালু হচ্ছে কলকাতা মেট্রোর তিনটি প্রত্যাশিত রুট; উদ্বোধনে মোদীর উপস্থিতি নিয়ে জল্পনা

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.