Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “সবাই সব জানেন দেখছি!”, গোপনেই সেরেছেন বাগদান, এবার বিয়ে প্রসঙ্গে কি বললেন রশ্মিকা?

“সবাই সব জানেন দেখছি!”, গোপনেই সেরেছেন বাগদান, এবার বিয়ে প্রসঙ্গে কি বললেন রশ্মিকা?

Online Desk নভেম্বর 8, 2025
hf.png

ওঙ্কার ডেস্ক: বাগদান সেরেছেন গোপনেই। এবার খবর, রাজস্থানে রাজকীয় অনুষ্ঠানে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রশ্মিকা মন্দানা, বিজয় দেবেরাকোন্ডা! বলিউড এবং দক্ষিণী সিনেদুনিয়ার অন্দরে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।
বিগত আট বছর ধরেই গোপনীয়তা রেখেছেন সম্পর্কের ব্যাপারে! সম্পর্কের কথা প্রকাশ্যে কোনওদিনই স্বীকার করেননি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। কখনও শহরের ইতি-উতি তাঁদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে তো কখনও বা আবার সোশাল মিডিয়ায় উঁকি দিয়ে তাঁদের দেখা গিয়েছে, একই গন্তব্যের আলাদা ছবি! সম্প্রতি তারকাযুগল নাকি আড়াই লাখি হিরের আংটিতে গোপনে বাগদান সেরেছেন। ‘থামা’ প্রচারে নায়িকার হাতে সেই আংটির উজ্জ্বল উপস্থিতিও নজর কেড়েছে। তখন অবশ্য বাগদানের প্রসঙ্গ উত্থাপন হতেই একগাল হেসে রশ্মিকা জানিয়েছেন, “সবাই সব জানেন দেখছি!” যদিও বাগদানের খবরে সিলমোহর বসাননি রশ্মিকা, তবে কানাঘুষো শোনা যাচ্ছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে মালাবদল করবেন দক্ষিণী তারকাজুটি।
জানা গিয়েছে, ২০২৬ সালের ফ্রেব্রুয়ারি মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। দিনক্ষণও ঠিক হয়েছে। ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক রাজপ্রাসাদে বসবে বিয়ের আসর। তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয়-রশ্মিকা, সেটাও স্পষ্ট। এদিকে বিজয়-রশ্মিকার বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনেই উল্লাসে ফেটে পড়েছেন তারকার অনুরাগীরা। কিন্তু মুখে কুলুপ তারকাজুটির।

Post Views: 161

Continue Reading

Previous: উইকেন্ডে বইছে শীতের হাওয়া, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে
Next: টিআরপি তালিকায় এসপ্তাহেও প্রথমে জি বাংলাই, পিছিয়ে পড়ল কোন কোন ধারাবাহিক?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.