Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • জেল থেকে ছাড়া পাওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া

জেল থেকে ছাড়া পাওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া

Online Desk মে 23, 2025
xdrgf.png

ওঙ্কার ডেস্ক: গত কয়েক দিনে তাঁর উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। জেল হেফাজতে রাত কাটাতে হয়েছে বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়াকে। নায়িকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল খুনের চেষ্টার। প্রথমে গ্রেফতার, তার পরে এক রাতের জেল হেফাজতের পরে আদালতে নায়িকার জামিনের আবেদন মঞ্জুর হয়। বাড়ি ফিরে কারও সঙ্গে কথা বলার মত অবস্থায় ছিলেন না নায়িকা। নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে সে কথাই জানান বাংলাদেশি অভিনেত্রী। এর মধ্যে অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু কারও সঙ্গেই কথা বলতে পারেননি নুসরত।
তাই সকলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন অভিনত্রী। নিজের ফেসবুকে তিনি লেখেন, “আপনারা অনেকেই আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন বহুবার। আপনাদের ভালবাসা আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থ। বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ফোন ব্যবহারের উপরেও রয়েছে কড়াকড়ি।”
তাঁর এই অবস্থার কথা যে সবাই বুঝবেন এমনটাই আশা নুসরতের। গত কয়েক দিন যে খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছেন সে কথাও পোস্ট করেছেন নায়িকা। তিনি লেখেন, “গত কয়েকটা দিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিক ভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। সবাই পাশে না থাকলে যে এত সহজ ভাবে এই সময় পার করতে পারতেন না তিনি, সেই কথাই বার বার বলেছেন নায়িকা।
গত সোমবার বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল নায়িকাকে। মঙ্গলবার সকালেই জামিনের আবেদন করেছিলেন অভিনেত্রী। শুনানির পরে তাঁর জামিন মঞ্জুর করে আদালত।

Post Views: 277

Continue Reading

Previous: মোদীর ‘শরীরে সিঁদুর’ বইছে মন্তব্যের প্রতিক্রিয়া দিল ইসলামাবাদ
Next: সীমান্তে নেই বেড়া , ফসল কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশীরা

সম্পর্কিত গল্প

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.