Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সীমান্তে নেই বেড়া , ফসল কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশীরা

সীমান্তে নেই বেড়া , ফসল কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশীরা

Online Desk মে 23, 2025
teteter.png

প্রশান্ত কুমার দাস , মালদহ : ফের ভারতে বাংলাদেশি দুষ্কৃতী হানা । মালদহের হবিবপুর ব্লকে রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত। যার বেশ কিছু অংশ এখনো অরক্ষিত। সেখানে এখনো কাঁটাতারের বেড়া বসানো যায়নি। আর এই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের ভূখণ্ডে ঢুকে, এই এলাকার ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। শুধুই ফসল কাটা নয় অরক্ষিত সীমান্তের জন্য গ্রামবাসীরা নিরাপত্তার অভাবও বোধ করছেন । গ্রামবাসীদের অভিযোগ দ্রুত জেনো সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয় ।
দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য তারা এলাকার বিধায়ক এর কাছে দ্বারস্থ হয়েছেন। বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু গ্রামবাসীদের আশ্বাস দেন। তিনি বলেন রাজ্য সরকারের কাছে জমি অধিগ্রহণের জন্য আবেদন জানিয়েছি রাজ্য সরকার জমি দিলেই কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হবে। বিএসএফ সূত্রে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে ১৭২ কিলোমিটার এলাকা এর মধ্যে প্রায় ১৮ কিলোমিটার এলাকা অরক্ষিত এখানে কাঁটাতার নেই।
অন্যদিকে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডু জানান রাজ্য সরকার জমি দিয়ে দিয়েছে।
উল্লেখ্য কিছুদিন আগেই কালিয়াচক তিন নম্বর ব্লকের সুকদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল । ভারতের ভূখণ্ডে ঢুকে এলাকার কৃষকদের জমি বাংলাদেশে দুষ্কৃতীরা কেটে নিচ্ছিল। যদিও সেই এলাকার পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে।

Post Views: 219

Continue Reading

Previous: জেল থেকে ছাড়া পাওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া
Next: শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয় নির্দেশ কলকাতা হাইকোর্টের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.