Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয় নির্দেশ কলকাতা হাইকোর্টের

শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Online Desk মে 23, 2025
ssccc

ওঙ্কার ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল হয়ে যায়। যার ফলে চাকরিহারা হয় বহু শিক্ষক শিক্ষিকারা। এই কারণে তাঁদের চাকরি ফিরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে তাঁরা। বিকাশ ভবনের সামনে আন্দোলন চালায় শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে উত্তাল পরিস্থিতির প্রেক্ষিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একগুচ্ছ নির্দেশ জারি করেন। নির্দেশে বলা হয়েছে, আন্দোলনকারীরা বিকাশ ভবনের সামনের পরিবর্তে এবার থেকে সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে ধরনায় বসতে পারবেন। আন্দোলনের সময় বিকাশ ভবনের সামনে যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জেরে কিছু শিক্ষক ও শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তবে বিচারপতির নির্দেশ অনুযায়ী, যাঁদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাঁদের বিরুদ্ধে পুলিশ কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না। তবে তদন্ত চলবে।একই সঙ্গে পুলিশকে ধীরে চলো নীতি নিতে হবে বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের।

আন্দোলনের ধরন ও শৃঙ্খলা রক্ষার জন্য কিছু বাড়তি নির্দেশও দিয়েছেন বিচারপতি। নির্দেশ অনুযায়ী, প্রতি দিন রোটেশানালি ২০০ জন করে আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভে অংশ নিতে পারবেন। এই আন্দোলনকারীদের মধ্যে ১০ জনের নাম ও ফোন নম্বর–সহ প্রয়োজনীয় তথ্য আগাম পুলিশের হাতে দিতে হবে, যাতে প্রয়োজনে যোগাযোগ করা সম্ভব হয়।

Post Views: 269

Continue Reading

Previous: সীমান্তে নেই বেড়া , ফসল কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশীরা
Next: রাজনৈতিক অবজ্ঞা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.