Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদীর ‘শরীরে সিঁদুর’ বইছে মন্তব্যের প্রতিক্রিয়া দিল ইসলামাবাদ

মোদীর ‘শরীরে সিঁদুর’ বইছে মন্তব্যের প্রতিক্রিয়া দিল ইসলামাবাদ

Online Desk মে 23, 2025
IMG-20250523-WA0007.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের জবাবে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারত। রাজস্থানের জনসভা থেকে বৃহস্পতিবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, তাঁর শরীরে রক্ত নয় সিঁদুর ফুটছে। এবার ভারতের প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানাল পাক বিদেশ মন্ত্রক। মোদীর মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক’ বলে দাবি করেছে ইসলামাবাদ।

রাজস্থানের বিকানেরে জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার বলেন, ‘২২ এপ্রিলের হামলার জবাবে, আমরা ২২ মিনিটের মধ্যে জঙ্গিদের নয়টি বৃহত্তম ঘাঁটি ধ্বংস করে দিয়েছি। সিঁদুর যখন বারুদে পরিণত হয় তখন কী হয় তা বিশ্ব এবং দেশের শত্রুরা দেখেছে।’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘রক্ত নয়, আমার শিরায় সিঁদুর ফুটছে’। ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের প্রধানমন্ত্রী রাজস্থান থেকে যে উস্কানিমূলক, ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, পাকিস্তান তা স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করছে। তাঁর অভিযোগগুলি বিকৃত এবং ভুল। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই মন্তব্য করা হয়েছে। কোনও সার্বভৌম দেশের বিরুদ্ধে প্রকাশ্যে সামরিক অভিযানের হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক আইনের বিরোধী। এতে অঞ্চলের শান্তিও বিঘ্নিত হচ্ছে।’

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর জবাবে ৭ মে ভারত সামরিক অভিযান শুরু করেছিল। যে অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর।সরকারি সূত্রের মতে, এই অভিযানে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত প্রায় ১০০ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সামরিক অভিযানের পাশাপাশি ইসলামাবাদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত।

Post Views: 288

Continue Reading

Previous: ‘সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চল দেশের উত্তর-পূর্ব অংশ: প্রধানমন্ত্রী
Next: জেল থেকে ছাড়া পাওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.