Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হল ভাইজানের গ্যালাক্সি, বাড়িতে প্রবেশ করতে হলে দেখাতে হবে পরিচয়পত্র

কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হল ভাইজানের গ্যালাক্সি, বাড়িতে প্রবেশ করতে হলে দেখাতে হবে পরিচয়পত্র

Online Desk মে 23, 2025
aefg.png

ওঙ্কার ডেস্ক: চব্বিশের গোড়া থেকেই ভাইজান প্রাণনাশক হুমকি পাচ্ছেন। লাগাতার খুনের হুমকি দিয়ে যাচ্ছে বিষ্ণোই গ্যাং। সলমনসহ তাঁর বাংলো গ্যালাক্সিকেও কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছে মুম্বই পুলিশ। বিশেষ করে গতবছর ভাইজান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বান্দ্রা এলাকার বিভিন্ন ঘটনায় পুলিশের রাতের ঘুম উড়েছে। সম্প্রতি নিরাপত্তা বলয় টপকে সলমন খানের বাংলোয় দুই অনাহূতর প্রবেশ নিয়ে আবারও উত্তেজনার সৃষ্টি করেছে। আর সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের সাধের বাংলোকে আরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলল মুম্বই পুলিশ।
সোমবার এবং মঙ্গলবার, পর পর দু’দিন সলমন খানের বাড়িতে দুই অনাহূতর প্রবেশ। প্রথম ঘটনা গত সোমবারের। সেদিন এক মহিলা ভক্ত কাকভোরে ভাইজানের বাড়িতে ঢুকে পড়েন। জানা গেছে, বছর বত্রিশের এই মহিলার নাম ইশা ছাবড়া। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে ধরেন। পরে বান্দ্রা পুলিশের হাতে তুলবে দেওয়া হয় ওই মহিলাকে। পরদিন ২০ মে, মঙ্গলবার ফের এক ব্যক্তি সকাল সোয়া সাতটা নাগাদ গ্যালাক্সিতে ঢোকার চেষ্টা করেন। দ্রুত সলমনের নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। জিতেন্দ্র কুমার সিং নামে ওই ব্যক্তি আদতে ছত্তিশগড়ের বাসিন্দা। মুম্বই পুলিশ দুজনকেই আটক করেছে বলে খবর। এবার জানা গেল, সলমন খানের বাংলোয় প্রবেশ করার জন্য কড়া নিয়ম জারি করতে চলেছে পুলিশ।
বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার থেকে ভাইজানের বান্দ্রার গ্যালাক্সিতে ঢুকতে হলে দেখাতে হবে পরিচয়পত্র। এক্ষেত্রে ছাড় পাবেন না কেউই। জানা গিয়েছে, আইডি কার্ড দেখালে তবেই বাংলোয় ঢুকতে পারবেন অতিথিরা। সোম-মঙ্গলবারের ঘটনার পরই মুম্বই পুলিশ এমনই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, লাগাতার অভিনেতা যেভাবে খুনের হুমকি পাচ্ছেন এবং যখন-তখন যে কেউ বাংলোয় ঢুকে পড়ছে, তাই পরিস্থিতি সামাল দিতেই আগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post Views: 194

Continue Reading

Previous: ‘১৫ দিনে নিজের ওজন কামাতে পারি…’, শরীর নিয়ে কটাক্ষে মুখ খুললেন ঐশ্বর্যা রাই বচ্চন
Next: জল্পনার অবসান! এ বছরেই মুক্তি পাবে ধূমকেতু? কি বললেন প্রযোজক রানা সরকার?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.