Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জল্পনার অবসান! এ বছরেই মুক্তি পাবে ধূমকেতু? কি বললেন প্রযোজক রানা সরকার?

জল্পনার অবসান! এ বছরেই মুক্তি পাবে ধূমকেতু? কি বললেন প্রযোজক রানা সরকার?

Online Desk মে 23, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: শুক্রবার মুক্তি পাচ্ছে রানা সরকার প্রযোজিত, সৌরভ পালোধি পরিচালিত ছবি ‘অঙ্ক কী কঠিন’। ছবিতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ছোটদের দেখা স্বপ্ন গল্পের আকারে ছড়িয়ে দিতে চলেছেন পরিচালক। এই আবহে আবার নতুন করে চর্চায় রানার ১০ বছরের পুরনো ছবি ‘ধূমকেতু’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির নায়ক-নায়িকা টলিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। এই ছবিই জুটির শেষ ছবি। ছবিতে দেব ৭৮ বছরের এক বৃদ্ধের বেশে অভিনয় করেছিলেন। নানা আইনি জটিলতায় ছবিটি এত বছর পরেও মুক্তির আলো দেখতে পারেনি। বৃহস্পতিবার থেকে হঠাৎ গুঞ্জন, ‘ধূমকেতু’ অগস্টে মুক্তি পেতে চলেছে। যদিও এখনও তাঁর সত্যতা জানা যায়নি।
‘ধূমকেতু’ যতটা দেব বা রানার ছবি ততটাই পরিচালক কৌশিকেরও। অনেক স্বপ্ন নিয়ে ছবিটি বানিয়েছিলেন তিনি। দেখতে দেখতে ১০ বছর হয়ে গেল, ‘ধূমকেতু’ বন্দি হয়ে পড়ে আছে। এ প্রসঙ্গে পরিচালক কৌশিক গাঙ্গুলির বিনীত উত্তর, “ছবির সঙ্গে পরিচালকের সম্পর্ক বাবা-ছেলের। ১০ বছর দেখা না হলেও সন্তানের প্রতি মায়া, টান, ভালবাসা থেকেই যায়। আমারও সেটাই রয়েছে।” তাঁর মতে, অনেক দিন ছেলেকে দেখতে পাননি। ছেলের জন্য তাই মনখারাপ তাঁর। তবে আগস্টে ধুমকেতু রিলিজ প্রসঙ্গে প্রযোজক রানা বলেন, কিছু আইনি সমস্যা আছে। সকলে মিলে সমাধান খোঁজার চেষ্টা করছেন। সম্প্রতি, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত এবং অভিনীত ছবি ‘পুরাতন’-এর সাফল্য উদযাপনের দিন, সেখানে দেবের সঙ্গে অনেকক্ষণ আলাপে মগ্ন থাকতে দেখা গিয়েছে প্রযোজককে। রানার সাফ কথা, “আইনি সমস্যা মিটলেই ছবি মুক্তি পাবে। সেটা অগস্ট কি সেপ্টেম্বর বলতে পারছি না। ছবি সম্পর্কে বলতে পারবেন দেব।” তবে কি খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে ধূমকেতু?

Post Views: 383

Continue Reading

Previous: কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হল ভাইজানের গ্যালাক্সি, বাড়িতে প্রবেশ করতে হলে দেখাতে হবে পরিচয়পত্র
Next: ‘সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চল দেশের উত্তর-পূর্ব অংশ: প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.