Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নতুন লুকে ক্যামেরা বন্দি হলেন কিং খান, ভাইরাল ভিডিও

নতুন লুকে ক্যামেরা বন্দি হলেন কিং খান, ভাইরাল ভিডিও

Online Desk জুন 2, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: ‘পাঠান’ ছবির সময় থেকে একটু একটু করে নিজেকে অন্যভাবে তৈরি করে দর্শকের সামনে এসেছেন শাহরুখ খান। এক সময় শাহরুখ ছিলেন রোম্যান্টিক হিরো। কমনীয়তা যেন তাঁর মূল ইউএসপি। কিন্তু চার বছরের বিরতির পর তিনি যখন আবার ফিরলেন, তখন একেবার ‘অ্যাকশন হিরো’। এ বার আরও যেন বদল হয়েছে তাঁর। চুলটা বেশ কয়েক বছর ধরেই বড় করছিলেন। এ বার বাহুর পেশি চোখে পড়ার মতো ফুলিয়েছেন। আবার শরীর জুড়ে উল্কি। হঠাৎ কেন এত বদল শাহরুখ খানের?
এমনিতেই শাহরুখ আলোকচিত্রীদের এড়িয়ে চলেন। বিমানবন্দর হোক কিংবা কোনও অনুষ্ঠান মুখ দেখান না। শুধু মাত্র যেন রুপোলি পর্দা ছড়া তাঁকে ছোঁয়া যাবে না। এ বার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা একটি ঘর থেকে বেরোতে দেখা যাচ্ছে তাঁকে। পরনে ঢিলে জিন্স, গেঞ্জি, মাথায় টুপি, রোদচশমা। এক বারে স্বভাবোচিত ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে বেরিয়ে গেলেন। অনেকেরই জল্পনা, এটাই তবে শাহরুখের আসন্ন ‘কিং’ ছবির লুক! এরই মধ্যে এক বার পরিচালকও বদল হয়েছে। শোনা গিয়েছে, পরিচালক বদলের সঙ্গে সঙ্গেই বদলেছে কাহিনির গল্পও। তবে এখনও স্থির হয়নি কোন চরিত্রে কে অভিনয় করবেন। কিন্তু সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি নিয়ে উৎসাহের শেষ নেই শাহরুখ-অনুরাগীদের।
যদিও মাস কয়েক আগে এই প্রসঙ্গে শাহরুখ বলেন, “আমি ‘কিং’ ছবিতে অভিনয় করছি। শীঘ্রই এই ছবির কাজ শুরু করতে হবে আমাকে। সে জন্য আমাকে একটু ওজনও কমাতে হবে। এ জন্য শরীরচর্চাও করতে হবে।” যদিও এই লুক অবশ্য অন্য কথা বলছে। এমনিতেই একটি ছবি করতে অনেকটা সময় নেন শাহরুখ। অভিনেতা জানান, তিনি ছবির পরিচালকের সঙ্গে অনেকটা সময় কাটাতে পছন্দ করেন। তাই একটি ছবির কাজ শেষ করতে অনেকটা সময় লাগে।

Post Views: 306

Continue Reading

Previous: আইপিএল পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন মুখোমুখি আরসিবি-পাঞ্জাব, মুম্বইকে হারিয়ে শ্রেয়স বললেন কাজ শেষ হয়নি
Next: শিক্ষকের অভাব, আসানসোলের মারওয়ারি বিদ্যালয়ে ১১ ক্লাসে ভর্তি বন্ধ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.