ওঙ্কার ডেস্ক: কথায় আছে জহুরিই চেনে খাটি জিনিস। তা সে হীরেই হোক বা সোনা। আট থেকে আশি সব নারীরাই ভালোবাসেন সোনার গহনা। তেমনই খাটি এক প্রতিষ্ঠান বি সরকার জহুরি। দীর্ঘ কয়েক বছর ধরে তাদের প্রতিষ্ঠান সকলকে সাজিয়ে তুলতে নতুন ডিজাইনের গয়নার কালেকশন নিয়ে হাজির হন। চলতি বছরে এই প্রতিষ্ঠান সকলকে উপহার দিলেন তাদের নতুন ক্যালেন্ডার। নতুন কালেকশন, নতুন ডিজাইনের গহনার প্রেজেন্টেশনে আরও একবার তাক লাগলেন শ্রী।
সকল মানুষ এবং বর্তমানে আকাশ ছোঁয়া সোনার দামের কথা মাথায় রেখে তাদের চমক হালকা সোনার গয়না। এছাড়াও রয়েছে তাঁদের অন্যান্য কালেকশনও। ২০০৯ সাল থেকে বীরেশ্বর সরকারের হাত ধরে গড়ে ওঠে বি সরকার জহুরির এই প্রতিষ্ঠান। বর্তমানে এই প্রতিষ্ঠানের কর্ণধার শ্রী সরকার। এই অনুষ্ঠান নিয়ে তিনি বলেন, ক্যালেন্ডারের জন্য এবছর বেছে নেওয়া হয়েছে প্রতিষ্ঠানের কাস্টমারদেরই। তাঁর কথায় প্রত্যকেই সেরা নিজের নিজের কাজে।
অন্যদিকে, অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিলেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। একের পর এক র্যাম্প ওয়াকের পর বি সরকারের গহনায় সেজে মঞ্চে হাজির হন অভিনেত্রী। শুধু মহিলাদের জন্যই নয়, বি সরকার জহুরী গয়না রেখেছেন পুরুষদের জন্যও। এ বিষয়ে প্রতিষ্ঠানের আরও এক কর্ণধার জানান, সোনার গয়না শুধু মাত্র বাঙালি সাজে নয় ইন্দোওয়েস্টার্ন সাজের সঙ্গেও মানানসই গয়নাও তৈরি করা হয়। তাঁদের নিজস্ব কারিগরদের হাতে তৈরি এই গয়নাতেই সেজে উঠবে সকলে।
স্বাভাবিকভাবেই এদিনের সন্ধ্যা মেতে উঠছিল নিজের ছন্দে। ঝলমলে আলোর রোশনাইয়ে ভরেছিল মঞ্চ। সকল মডেল এবং অভিনেত্রী নুসরত জাহান বি সরকারের গহনায় সেজে উঠেছিলেন এবং সব শেষে অভিনেত্রী প্রকাশ করেন সেই ক্যালেন্ডার।
