Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বুলেট সরোজিনী’ থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীময়ী চট্টরাজ! তাঁর বদলে এলেন কোন অভিনেত্রী?

‘বুলেট সরোজিনী’ থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীময়ী চট্টরাজ! তাঁর বদলে এলেন কোন অভিনেত্রী?

Online Desk জুন 3, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: গত এপ্রিল মাসেই ‘বুলেট সরোজিনী’র প্রোমোয় চমকে দিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। সবে ‘রাগিনী চ্যাটার্জি’ হিসেবে পথ চলা শুরু করেছিলেন। কিন্তু ৩০ দিন পার করার আগেই সিরিয়াল থেকে বেরনোর ঘোষণা করেন অভিনেত্রী। জানা গেল, এই রাশভারী চরিত্রে এবার দেখা যাবে টলিউডের পরিচিত মুখ মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে।
এর আগে ‘সাহেবের চিঠি’-সহ একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। খলচরিত্রে মল্লিকা যে বেশ সফল, তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। মল্লিকার ‘নেতিবাচক জনপ্রিয়তা’ই সেকথা বলে দেয়। এবার ‘বুলেট সরোজিনী’ সিরিয়ালে ‘রাগিনী চ্যাটার্জি’র চরিত্র পেয়েও বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। তাঁর কথায়, গুরুত্বপূর্ণ চরিত্র যথাযথভাবে দর্শকের কাছে ফুটিয়ে তোলাই প্রধান বিষয়। শ্রীময়ী জানিয়েছিলেন, মাত্র ২৭ বছর বয়সে চার বড় সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করে কিছুতেই তৃপ্তি পাচ্ছিলেন না তিনি। এপ্রসঙ্গে মল্লিকার মন্তব্য, “আমরা অভিনেত্রী। সুতরাং বড় সন্তানের মায়ের চরিত্র পেলেও করব। আবার কেউ যদি আমাকে ২ মাসের শিশুর মায়ের চরিত্রে কাস্ট করেন, তাতেও আমার অসুবিধা নেই।” উল্লেখ্য, বাস্তবেও মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের ১৭ বছর বয়সের এক কন্যা রয়েছেন। সেই অভিনেত্রীই ‘বুলেট সরোজিনী’তে রাগিনীর সিংহাসন পেয়ে বেশ আনন্দিত।
প্রসঙ্গত, ‘বুলেট সরোজিনী’তে আর দেখা যাবে না শ্রীময়ীকে। শনিবার আচমকাই সোশাল মিডিয়ায় এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, “আমি ‘বুলেট সরোজিনী’তে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা করতাম। তবে আজকে চ্যানেল এবং হাউসের সঙ্গে কথা বলে নো অবজেকশন সার্টিফিকেট দিলাম।” এপ্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, “এখানে কোনও ব্যক্তিগত কারণ নেই, শুধুমাত্র চরিত্রটা আমার বয়সের তুলনায় অনেকটা বড়। গত ৫ মে থেকে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে এমন ভূমিকাতেই দেখা যেত শ্রীময়ীকে। তবে সেই সফরে ইতি টানলেন অভিনেত্রী নিজেই। তাঁর জায়গায় এখন দেখা যাবে মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে।

Post Views: 299

Continue Reading

Previous: আমলাকে গ্রেফতারের পর উদ্ধার ১ কোটি টাকা, সাড়ে তিন কেজি সোনা
Next: নির্দিষ্ট সময় বেঁধে দেন দীপিকা পাড়ুকোন, তারপরেই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.