Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিঁদুরেরে পর এবার পরনে গীতার শ্লোক, ফের কানে’র মঞ্চে নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন

সিঁদুরেরে পর এবার পরনে গীতার শ্লোক, ফের কানে’র মঞ্চে নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন

Online Desk মে 23, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: পয়লা দিনে পরনে শাড়ি ও এক সিঁথিতে সিঁদুরের সাজে চমকে দিয়েছিলেন সকল দর্শকদের। আর দ্বিতীয় দিনেও দেশের সংস্কৃতিকে সঙ্গী করে কান কার্পেটের সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন ঐশ্বর্য রাই বচ্চন। পোশাকে লেখা গীতার শ্লোক- ‘ফলের আশা না করে কর্ম করে যাও…।’ বিশ্বসুন্দরী কাছে যে কর্মই পরম ধর্ম, পোশাকে সংস্কৃতে গীতার বাণী লিখে সেই বার্তাই দিলেন অভিনেত্রী।
ঐশ্বর্য রাই বচ্চনের ফ্রেঞ্চ রিভেরাঁর পয়লা দিনের রাজকীয় লুক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সমাজমাধ্যমে। বলিমহল তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার সকলেই বিশ্বসুন্দরীর লুকে মন্ত্রমুগ্ধ। বচ্চনদের বউমার সিঁথিতে সিঁদুর দেখে নিশ্চিন্ত অনুরাগীরা। বিচ্ছেদ জল্পনার মাঝে অভিনেত্রীর এমন মাস্টারস্ট্রোক নিয়ে যখন নেচপাড়ায় চর্চা তুঙ্গে, তখন কান ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনেও সমুজ্জ্বল ঐশ্বর্য রাই বচ্চন। পোশাকে গীতার শ্লোক নিয়ে বিশ্বমঞ্চে আবারও শোরগোল ফেলে দিলেন নায়িকা।
গৌরব গুপ্তার ডিজাইন করা খাঁটি বেনারসি ম্যাটেরিয়ালের চাদরে লেখা গীতার শ্লোক- ‘কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোহস্ত্বকর্মণি।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “কর্মের উপরই তোমার অধিকার, ফলে নয়। কর্মফলকে নিজের উদ্দেশ্য করো না।” চলতি কথায় যা বলে, ফলের আশা না করে কর্ম করে যাও।
ফ্রেঞ্চ রিভেরাঁয় দ্বিতীয় দিনের জন্য ঐশ্বর্য বেছে নিয়েছিলেন গৌরব গুপ্তার কালেকশনের কালো গাউন। তার সঙ্গে ধূসর রঙের বেনারসি কাপড়ের চাদর। আর তাতেই লেখা রয়েছে গীতার শ্লোক। এদিন অভিনেত্রীকে হাত ধরে রেড কার্পেট পর্যন্ত এগিয়ে দিতে দেখা গিয়েছে মেয়ে আরাধ্যা বচ্চনকে। সেই ভিডিওও কান কার্পেট থেকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
বিশ্বমঞ্চে স্বামীর মঙ্গলকামনায় ভারতীয় নারীদের সিঁদুর পরার ঐতিহ্যকে তুলে ধরে ডিভোর্সের জল্পনায় জল ঢেলেছেন ঐশ্বর্য। অন্যদিকে, দেশে অপারেশন সিঁদুর আবহে কান-এর কার্পেটেও ট্রেন্ডিং ট্র্যাডিশনাল ভারতীয়বধূর সিঁদুরে লুক। বৃহস্পতিবারও পোশাকে গীতার শ্লোক লিখে বাজিমাত করলেন অভিনেত্রী।

Post Views: 225

Continue Reading

Previous: ভুয়ো পুলিশি পরিচয়ে দিয়ে বিবাহ করার অভিযোগ এক ব্যাক্তির বিরুদ্ধে , গ্রেফতার অভিযুক্ত
Next: ৬টি কীর্তি চক্র এবং ৩৩টি শৌর্য চক্র প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.