Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কাশ্মীরে ছিলেন দিপিকা-শোয়েবও! কেমন আছেন তারকা দম্পতি?

কাশ্মীরে ছিলেন দিপিকা-শোয়েবও! কেমন আছেন তারকা দম্পতি?

Online Desk এপ্রিল 23, 2025
Untitled.png

ওঙ্কার ডেস্ক: কিছুক্ষণ আগেই জঙ্গিদের বধ্যভূমি থেকে ভিডিও, ছবি শেয়ার করেছিলেন টেলিভিশনের তারকা দম্পতি দিপিকা-শোয়েব। এখন মনে করছেন কপাল জোরে প্রাণে বেঁচেছেন। মঙ্গলবার দুপুরে জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও। কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই পর্যটনকেন্দ্রের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। এরই মধ্যে কাশ্মীরে ঘুরতে গেছেন বহু পর্যটক। তাঁদের মধ্যে এক বছরের পুত্র সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় দম্পতি দীপিকা কক্কর ইব্রাহিম ও শোয়েব ইব্রাহিম। মঙ্গলবারও নিজেদের চ্যানেলে কাশ্মীর ভ্রমণ নিয়ে ভিডিও পোস্ট করেন তাঁরা। এমনকি তাঁরা জঙ্গি হামলার ঘটনাস্থল থেকে ভিডিও, ছবি শেয়ার করেছিলেন। তারপরই এমন একটা খবর তারকা দম্পতিকে নিয়ে রীতিমত চিন্তায় পড়ে গিয়েছিলেন পরিবার ও অনুরাগীরা।

তবে এ দিনের ঘটনার পর অনুরাগীদের উদ্দেশে দম্পতি জানান, তাঁরা সুরক্ষিত। ঘটনার দিনই কাশ্মীর ছেড়ে নিরাপদে দিল্লি ফিরে এসছেন। শোয়েব সমাজমাধ্যমে লেখেন, “জানি আপনারা সকলেই চিন্তিত আমাদের নিয়ে। আমরা ঠিক আছি মঙ্গলবার কাশ্মীর ছেড়ে নিরাপদে দিল্লি চলে আসি। সকলকে ধন্যবাদ এতটা আমাদের নিয়ে ভাবার জন্য।”
মঙ্গলবার দুপুরে বৈসরন উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সেনাকর্তারা নিশ্চিত করেছেন, অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের উপর গুলি চালায়। এখনও পর্যন্ত সেই ঘটনায় আনুমানিক ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগ মানুষই বেড়াতে এসেছিলেন।

Post Views: 118

Continue Reading

Previous: কাশ্মীরে জঙ্গি হামলার মধ্যেয প্রাণে বাঁচলেন নদিয়ার দম্পতি, জানালেন আতঙ্কের অভিজ্ঞতা
Next: “পহেলগাঁও জঙ্গি হামলার জন্য দায়ী কেন্দ্র” : সঞ্জয় রাউত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.