Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার ডারশু ওটিটি’তে আসছে রহস্যকাহিনী ‘সন্ধ্যে নামার পরে’, কেমন হবে এই সিরিজ?

এবার ডারশু ওটিটি’তে আসছে রহস্যকাহিনী ‘সন্ধ্যে নামার পরে’, কেমন হবে এই সিরিজ?

Online Desk জুন 22, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: রহস্য আর খুনের মোড়কে গল্প আসছে এবার ওয়েব সিরিজের পর্দায়! ডারশু ওটিটি’তে (DARSHOO OTT) হাজির হয়েছে বাংলার অন্যতম সাড়া জাগানো ক্রাইম থ্রিলার সিরিজ – ‘সন্ধ্যে নামার পরে’। এটি এমনই এক কাহিনি, যা আগ্রহ আর শিহরণে ভরপুর করে তুলবে প্রতিটি মুহূর্তকে।

সম্প্রতি থ্রিলারধর্মী ছবি বা সিরিজ দেখা যাচ্ছে। তবে এই সিরিজে কলকাতায় খুনের স্রোতে কেঁপে উঠছে শহর! খুনের শিকার হচ্ছেন একের পর এক মহিলা, এক জন আইটি কর্মী অপরজন প্রাইমারী স্কুল শিক্ষিকা। খুনির অদ্ভুত চিহ্ন প্রতিটি মৃতদেহ থেকে বাঁ চোখ উপড়ে নেওয়া আর সারা শরীরে ছিটিয়ে দেওয়া হচ্ছে লাল রঙ!

সিরিজটি শুধু খুন আর খুনির খেলার গল্প নয়, এটি এমন এক মিশ্রণ যেখানে রয়েছে রোমান্স, সাসপেন্স আর মানবমনের অজানা অন্ধকার দিকের খোঁজ রয়েছে। অমৃতা চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, সোমরাজ মাইতি, প্রান্তিক ব্যানার্জী এবং রানা বসু ঠাকুরের অসাধারণ অভিনয় আর তুহিনের সিনেমাটোগ্রাফিতে তৈরি হয়েছে এই রহস্যময় কাহিনি। অন্যদিকে, মোহর লাহিড়ী, ইরাবতি সান্যাল, ওয়াসিম আহমেদ এবং রাইমা রায়কে নেতৃত্বে রেখে লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৎপর খুনির খোঁজে। অ্যাডিশনাল পুলিশ কমিশনার রণজয় সেনগুপ্তের তত্ত্বাবধানে এগোতে থাকে এই তদন্ত, আর এর সাথেই ধীরে ধীরে জমতে থাকে ইন্দ্রজিৎ আর ইরাবতির সম্পর্কের কাহিনিও!

খুনের অজানা রহস্য আর মনের গভীরে চাপা থাকা টানটান কাহিনি নিয়ে নতুন সিরিজ ‘সন্ধ্যে নামার পরে’। ছয়টি পর্বে জুড়ে রয়েছে নানান চমক, প্রতিটি খুনের পেছনে থাকা অজানাকে গল্পকে নিয়েও থাকবে উত্তেজনা!

Post Views: 223

Continue Reading

Previous: মার্কিন হামলার প্রত্যুত্তরে ইরান, “জ্ঞানকে বোমা মেরে শেষ করা যায় না” ! পশ্চিম এশিয়ায় সংঘর্ষ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা
Next: ইরান-ইজরায়েল সংঘাতে আমেরিকার প্রবেশ, হাই অ্যালার্ট জারি ওয়াশিংটন-নিউ ইয়র্ক-লস অ্যাঞ্জেলসে

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.