Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন হামলার প্রত্যুত্তরে ইরান, “জ্ঞানকে বোমা মেরে শেষ করা যায় না” ! পশ্চিম এশিয়ায় সংঘর্ষ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা

মার্কিন হামলার প্রত্যুত্তরে ইরান, “জ্ঞানকে বোমা মেরে শেষ করা যায় না” ! পশ্চিম এশিয়ায় সংঘর্ষ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা

Online Desk জুন 22, 2025
Iran-K.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণ গুঁড়িয়ে দিয়েছে ইরানের ফোরদো, নাতানজ এবং ইসফাহানের পরমাণু ঘাঁটি, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্টের। যদিও হামলার পর ইরান দাবি করেছে, ক্ষতির মাত্রা পূরণীয়, এবং আমেরিকার এই হামলার পর দেশের পরমাণু কর্মসূচি থমকে যাবে না। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে পাল্টা হুঁশিয়ারি এবং কূটনৈতিক বক্তব্যে আরও উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার আকাশ। ইরান জানায়, “জ্ঞানকে বোমা মেরে শেষ করা যায় না”।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফের উপদেষ্টা মেহদি মোহাম্মদি জানিয়েছেন, ফোরদো কেন্দ্রটি হামলার আগে থেকেই খালি করে ফেলা হয়েছিল। তাঁর টেলিগ্রাম বার্তায় লিখেছেন, “এই আঘাত ক্ষতি পূরণযোগ্য। তোমরা জ্ঞানকে বোমা মেরে শেষ করতে পারবে না।” এখানে ‘জ্ঞান’ বলতে ইরানের পরমাণু গবেষণার রীতিকে বুঝিয়েছেন গালিবাফ।

হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণের পর, নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’ -এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, “আমাদের বীর সেনারা সফলভাবে ফোরদো, নাতানজ ও ইসফাহান পরমানু কেন্দ্রে আঘাত হেনেছে। আমাদের প্রধান লক্ষ্য ছিল ফোরদো যা ধুলোয় মিশে গেছে। এখন শান্তির সময় এসেছে।” তবে ট্রাম্প জানান, এই হামলা শাসন পরিবর্তনের উদ্দেশ্যে নয়, বরং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখার জন্য সীমিত সামরিক পদক্ষেপ হিসেবেই গণ্য করা হবে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম IRIB নিশ্চিত করেছে, হামলায় ঘাঁটিগুলি ক্ষতিগ্রস্ত হলেও, “সেখানে মজুত ইউরেনিয়াম এবং গুরুত্বপূর্ণ উপকরণ আগে থেকেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।” পূর্ব সতর্কতার কারনেই সমস্ত উপকরনই আগে ভাগে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল বলে জানায় ইরান। আমেরিকার হামলার সম্ভাবনা নিয়ে একাধিকবার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

এই ঘটনার পর ইরানের জাতীয় টেলিভিশনে একটি চরমপন্থী বার্তা প্রচারিত হয়। এক সংবাদ পাঠক বলেন, “মি. ট্রাম্প, শুরু আপনি করেছেন, শেষ আমরা করব।” সঙ্গে দেখানো হয় পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর মানচিত্র, যার শিরোনামে লেখা ছিল “ইরানের আক্রমণের আওতায় রয়েছে”। এর যুদ্ধকালীণ পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করতে পারে ও মার্কিন সেনা ঘাঁটিগুলির উপর হামলা চালাতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এই সংঘাত খুব সহজেই আন্তর্জাতিক স্তরে বিশাল যুদ্ধের রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এখনই শান্তিপূর্ণ কূটনৈতিক হস্তক্ষেপ না হলে, পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে।

Post Views: 316

Continue Reading

Previous: পহেলগাঁও কাণ্ডে ঘাতক কারা? পরিচয় জানতে পারলেন গোয়েন্দারা
Next: এবার ডারশু ওটিটি’তে আসছে রহস্যকাহিনী ‘সন্ধ্যে নামার পরে’, কেমন হবে এই সিরিজ?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.