Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • অভয়া আন্দোলনে যোগ দেওয়ার জন্য শীতকালীন অনুষ্ঠানে ডাক পাচ্ছেন না! অভিযোগ দেবলীনার

অভয়া আন্দোলনে যোগ দেওয়ার জন্য শীতকালীন অনুষ্ঠানে ডাক পাচ্ছেন না! অভিযোগ দেবলীনার

Online Desk জানুয়ারি 11, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্কঃ আর জি কর আন্দোলনে যোগ দেওয়ার জন্য শীতকালীন অনুষ্ঠানে ডাক পাচ্ছেন না অভিনেত্রী দেবলীনা।একটি জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন অভিনেত্রী।উল্লেখ্য, শীতকালে শহরে গ্রামে বিভিন্ন জায়গায় নানারকম অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসাবে থাকেন জনপ্রিয় অভিনেতা- অভিনেত্রীরা। সম্প্রতি কুণাল ঘোষ বার্তা দিয়েছিলেন, ‘যাঁরা আরজি কর আন্দোলনে সামিল হয়েছিলেন, তাঁদের বয়কট করা হোক। শীতের জলসায় তাঁদের যেন দেখা না যায়’।
তারই জেরে একের পর এক অনুষ্ঠান বাতিল হওয়ার খবর জানান অভিনেত্রী দেবলীনা দত্ত। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এমনটাই জানান তিনি। এই বছরে কোনও অনুষ্ঠানে ডাক পাননি অভিনেত্রী। বৃহস্পতিবার আরজি কর ঘটনার ৫ মাস পূর্ণ হয়েছে। এক প্রতিবাদী সভা থেকে দেবলীনা জানান, ভয় দেখানো হচ্ছে অর্গানাইজারদের,সেই প্রমাণও রয়েছে তাঁর হাতে। তিনি আরও উল্লেখ করেন, অর্গানাইজার তাঁকে মেসেজে লিখেছেন, ‘দিদি রাজনৈতিক কারণে আপনাকে আনতে পারছি না। ক্ষমা করবেন।’তবে নাম প্রকাশ করলে বিপদ হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। তবে তিনি এও বলেছেন, ‘ভয় দেখিয়ে প্রতিবাদ থামানো যাবে না। কাজ না পেলে অন্য কিছু করে খাব, প্রয়োজনে অন্যভাবে উপার্জন করব’।

Post Views: 104

Continue Reading

Previous: সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলার অভিযোগ, গ্রেফতার ১০০জন
Next: ‘তাজা নেতা!’

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.