Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বড় পর্দায় মুক্তি পাচ্ছে জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ‘ডিপ ফ্রিজ’

বড় পর্দায় মুক্তি পাচ্ছে জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ‘ডিপ ফ্রিজ’

Online Desk অক্টোবর 7, 2025
fgvf.png

ওঙ্কার ডেস্ক: ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে বিভিন্ন ভাষার ছবির পাশাপাশি জায়গা করে নিয়েছে বাংলা বিনোদুনিয়ার পরিচালক অর্জুন দত্তের ছবি ‘ডিপ ফ্রিজ’। মুক্তির আগেই এই ছবি প্রশংসিত হয়েছে নানা মাধ্যমে। এবার খবর, জাতীয় পুরস্কার প্রাপ্তির পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ডিপ ফ্রিজ’।
সম্প্রতি, প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হল এই ছবি মুক্তির দিনক্ষণ। এদিন প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়ায় জানানো হয়, ‘এই কোজাগরী লক্ষ্মী পুজোয় আমাদের জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘ডিপ ফ্রিজ’র আনুষ্ঠানিকভাবে পোস্টার লঞ্চ হল। ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ। এই ছবি বড় পর্দায় আসছে আগামী ২১ নভেম্বর। আশা করি আমাদের ছবি সকলের ভালো লাগবে।’
৭১তম জাতীয় পুরস্কারের তালিকায় ‘সেরা বাংলা ছবি’র শিরোপা জিতে নিয়েছে ‘ডিপ ফ্রিজ’। ‘ডিপ ফ্রিজ’ ছবির গল্প মূলত আবর্তিত হয়েছে এক প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পরের তাঁদের অভিজ্ঞতার গল্প নিয়ে। পরিচালক এর আগে ‘অব্যক্ত’, ‘গুলদস্তা’, ‘শ্রীমতী’র মতো সিনেমা উপহার দিয়েছেন বাঙালি দর্শককে। এবার চতুর্থ সিনেমার সুবাদেই জাতীয় পুরস্কার আসে অর্জুনের হাতে।

Post Views: 243

Continue Reading

Previous: দুর্যোগের পর আংশিক ভাবে রাস্তা খুলছে উত্তরবঙ্গে; কোন পথে হবে যাতায়াত
Next: চলতি সপ্তাহে বঙ্গ থেকে বিদায় নিতে চলেছে বর্ষা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.