Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আবারও পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী দীপিকা কক্কর, কেমন আছেন অভিনেত্রী?

আবারও পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী দীপিকা কক্কর, কেমন আছেন অভিনেত্রী?

Online Desk জুলাই 9, 2025
ghjhgj.png

ওঙ্কার ডেস্ক: নতুনভাবে যেন আবার জীবনকে ফিরে পেলেন অভিনেত্রী দীপিকা কক্কর। হঠাৎই দ্বিতীয় ধাপের লিভার ক্যানসার ধরা পড়ে তাঁর। কানসার আক্রান্ত হওয়ার পর কার্যতই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এরপর মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হন দীপিকা। চলে দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচার, বর্তমানে কিছুটা সুস্থ তিনি। টানা ১১ দিন হাসপাতালে ভর্তি ছিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।
কঠিন অস্ত্রোপচার সেরে বাড়ি ফেরার পর ধীরে ধীরে জীবনের চেনা ছন্দে ফিরছেন অভিনেত্রী। বাড়ি ফিরে স্বামী শোয়েব ইব্রাহিম ও সন্তানদের নিয়ে চলছে দিনযাপন। স্বামীর জন্মদিন পালন করেছেন আনন্দ করে। তাঁর জন্য একটি আবেগী পোস্টে নিজের মনের কথা উজাড় করে দিয়েছিলেন দীপিকা। জানিয়েছিলেন ভালোবাসার কথাও। সম্প্রতি নিজের ভ্লগে অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম জানিয়েছিলেন হাসপাতাল থেকে ফেরার পর অভিনেত্রী কেমন আছেন। শোয়েব তাঁর ভ্লগে বলেন, “দীপিকার শরীরে যে টিউমারটি প্রাথমিক রিপোর্টে ধরা পড়েছিল তাতে আশঙ্কা কয়েকগুণ বেড়েছিল। তবে অস্ত্রোপচারের পর এই মুহুর্তে দীপিকার শরীরে কোনও ক্যানসারের কোষ নেই। তবে দীপিকার দীর্ঘ চিকিৎসা চলবে।” আর এসবের মাঝেই অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী।
সম্প্রতি এক লাইভে অভিনেত্রীকে তাঁর অভিনয়ে ফেরা নিয়ে এক অনুরাগীর প্রশ্নে, দীপিকা জানান, “আমি ভীষণভাবে চাই অভিনয়ে ফিরতে। আমি আমার চিকিৎসককেও জিজ্ঞেস করেছি যে আমি কবে থেকে আগের জীবনে ফিরতে পারব? আসলে আমার এমনিতেই পরিকল্পনা ছিল যে রুহান একটু বড় হলে আমি অভিনয়ে আবার ফেরার কথা ভাবব। কিন্তু তার আগেই সবটা ওলটপালট হয়ে গেল। আমাকে এখনও চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে সেগুলো সামলে উঠে আমি অবশ্যই অভিনয়ে ফেরার ভাবনাচিন্তা করব।”

Post Views: 247

Continue Reading

Previous: ট্রাম্প প্রশাসনের গণছাঁটাইয়ের পক্ষে রায় মার্কিন সুপ্রিম কোর্টের
Next: ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ স্থগিতাদেশের মেয়াদ শেষ, ব্রিক্‌স দেশগুলির উপরও শুল্কের খাঁড়া

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.