Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্প প্রশাসনের গণছাঁটাইয়ের পক্ষে রায় মার্কিন সুপ্রিম কোর্টের

ট্রাম্প প্রশাসনের গণছাঁটাইয়ের পক্ষে রায় মার্কিন সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 9, 2025
20250405_135418.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে অন্যতম হল প্রশাসনের বিভিন্ন বিভাগে কর্মী সংখ্যা কমাতে গণছাঁটাইয়ের সিদ্ধান্ত। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছিল। এ বার এ বিষয়ে মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই রায় দিল।

মার্কিন সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি কর্মীদের গণছাঁটাইয়ের প্রক্রিয়া চালাতে পারবে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে সুপ্রিম কোর্ট কোনও আপত্তি জানাচ্ছে না। তবে মামলা এখনও চলবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতর, রাজস্ব দফতর, আবাসন ও নগরোন্নয়ন দফতর এবং সামাজিক সুরক্ষা প্রশাসন-সহ ১৯টি সরকারি বিভাগে গণছাঁটাই করতে চাইছেনপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এক নিম্ন আদালত আগেই স্থগিতাদেশ দিয়েছিল। তবে মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। ট্রাম্পের এই সিদ্ধান্তে তাদের আপত্তি নেই। সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই নির্দেশ দিয়েছেন, তাঁদের মধ্যে ছিলেন ইলিনা কেগান এবং সোনিয়া সোতোমেয়র।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্লেষকদের মত, মার্কিন সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে আপাতত ডোনাল্ড ট্রাম্প নিজের পরিকল্পনা অনুযায়ী স্বাধীন ভাবে কাজ করতে পারবে। তবে যেহেতু মামলাটি চলবে তাই পরে নিম্ন আদালত এ-ও জানাতে পারে যে, ট্রাম্প নিজের এক্তিয়ার-বহির্ভূত কাজ করেছেন।

Post Views: 196

Continue Reading

Previous: গম্ভীরায় প্রশাসনের গাফিলতিতেই কি গেল ১০টি প্রাণ; বারবার গুজরাতে সেতু দুর্ঘটনায় কড়া প্রশ্নের মুখে প্রশাসন
Next: আবারও পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী দীপিকা কক্কর, কেমন আছেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.