Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুলিতে ঝাঁঝরা দুই দুষ্কৃতী, দিশা পটানীর বাড়ির সামনে চলা গুলির ঘটনায় নয়া মোড়

গুলিতে ঝাঁঝরা দুই দুষ্কৃতী, দিশা পটানীর বাড়ির সামনে চলা গুলির ঘটনায় নয়া মোড়

Online Desk সেপ্টেম্বর 19, 2025
ghh.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি দিশা পটানীর বাড়ির সামনে গুলি চলেছিল ১২ সেপ্টেম্বর। সেই ঘটনায় দুষ্কৃতীরা শাস্তি পাবে, তেমনই আশ্বাস দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই কথা রেখেই, দুই দুষ্কৃতীকে বুধবার গুলিতে ঝাঁঝরা করেছে যোগী সরকারের পুলিশ। এ বার এই ঘটনার সঙ্গে জড়িত দুই নাবালক অভিযুক্তকে আটক করল দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তাদের একটি বিশেষ বাহিনী ওই দুই নাবালক অভিযুক্তকে আটক করেছে। দিল্লি থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে। ১২ সেপ্টেম্বর মধ্যরাতে গুলি চলে অভিনেত্রী দিশার বাড়িতে। অজ্ঞাতপরিচয়ের দুই ব্যক্তি এসে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালিয়েছিল। ঘটনার দায় স্বীকার করেছিল কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। তাদের দাবি, দিশার দিদি খুশবু পটানী হিন্দু ধর্মের অসম্মান করেন। তার পরেই দিশার পরিবারকে নিজেই ফোন করে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। তার ঠিক দু’দিন পরেই দুই দুষ্কৃতীকে গুলিতে ঝাঁঝরা করে যোগী আদিত্যনাথের পুলিশ। গাজিয়াবাদে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ-এর সঙ্গে গুলির লড়াই চলে ওই দুই ব্যক্তির। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় রবিন্দ ওরফে কুলু এবং অরুণের। উভয়েই কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারার সদস্য বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর দুষ্কৃতীদের গুলিবর্ষণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন দিশার বাবা জগদীশ পটানী। তাই দুষ্কৃতীদের পরিণতি শুনে যোগী আদিত্যনাথের উদ্দেশে তিনি বলেছেন, “আমার এবং গোটা পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তিনি কথা দিয়েছিলেন, পদক্ষেপ করবেন। ওঁর তত্ত্বাবধানেই আততায়ীদের এত কম সময়ের মধ্যে শায়েস্তা করা গিয়েছে।”

Post Views: 93

Continue Reading

Previous: ধর্ষণের মামলায় গ্রেফতার ললিত মোদীর ভাই সমীর মোদী
Next: ‘পুজোয় নিজের এলাকায় থাকুন’ মন্ত্রীদের নির্দেশ মমতার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.