Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ধর্ষণের মামলায় গ্রেফতার ললিত মোদীর ভাই সমীর মোদী

ধর্ষণের মামলায় গ্রেফতার ললিত মোদীর ভাই সমীর মোদী

Online Desk সেপ্টেম্বর 19, 2025
samir-modi.jpg

ওঙ্কার ডেস্ক: পলাতক ব্যবসায়ী ললিত মোদীর ভাইকে এ বার গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। মূলত, এক মহিলাকে ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগে ব্যবসায়ীকে পাকড়াও করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন, সমীর মোদী তাঁকে ধর্ষণ করেছে ও ভয় দেখিয়েছে বলে। সেই অভিযোগের ভিত্তিতেই দিল্লি পুলিশ মামলা রুজু করে। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় মোদীকেয়ারের প্রতিষ্ঠাতা সমীর মোদীকে। অভিযোগকারিণীর দাবি, ঘটনাটি অনেক আগের, তবে এত দিন তিনি মুখ খোলার সাহস পাননি। এবার সাহস করে সুবিচারের আশায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও সমীর মোদী সংবাদ শিরোনামে এসেছিল। গত বছর সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের কারণে। সমীরের বাবা কেকে মোদীর মৃত্যুর সম্পত্তি নিয়ে তার মায়ের সঙ্গে বিরোধ চরমে পৌঁছয়। প্রায় ১১,০০০ কোটি টাকার সম্পত্তির বণ্টন নিয়ে বীণা মোদীর সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছিল সমীর। ২০২৪ সালের জুন মাসে সমীর দিল্লি পুলিশকে নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছিল। তার মায়ের তরফ থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছিল সমীর মোদী। এমনকি মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়ায়।

Post Views: 112

Continue Reading

Previous: গুয়াহাটিতে ত্রিপুরার তরুণীকে গণধর্ষণের অভিযোগ, আটক দুই মণিপুরি ছাত্র
Next: গুলিতে ঝাঁঝরা দুই দুষ্কৃতী, দিশা পটানীর বাড়ির সামনে চলা গুলির ঘটনায় নয়া মোড়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.