ওঙ্কার ডেস্ক: বহু বছর পর টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে কালজয়ী হিন্দি ধারাবাহিক ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ সিজন ২। দর্শকদেরও এক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে তা বলাই যায়। ফের আবারও পর্দায় দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে তুলসী ও মিহির। আর তুলসীর সেই চরিত্রে বরাবরের মতোই দৃষ্টি আকর্ষণ করছেন স্মৃতি ইরানি। জানা গেল, এবার টেলিভিশনের পর্দায় সম্প্রচার হওয়ার পাশাপাশি এই ধারাবাহিক এবার থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও।
শুধু, কিঁউ কি সাস ভি কভি বহু থি’ সিজন ২ নয়, পাশাপাশি একইসঙ্গে একতা কাপুরের আরও বেশ কিছু কালজয়ী ধারাবাহিকও দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে সেই তালিকায় রয়েছে ‘কাহি তো হোগা’, ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’, ‘কসৌটি জিন্দেগি কি’, ‘কাহি তো হোগা’, ‘কাহানি ঘর ঘর কি’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক। শোনা যাচ্ছে, হটস্টারে দেখা যাবে এই ধারাবাহিকগুলি।
প্রসঙ্গত, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই ধারাবাহিকগুলি এখন ওটিটিতে দেখা গেলেও একটা সময় ছিল যখন শুধুই টেলিভিশনের পর্দাই শুধু সম্বল ছিল দর্শকের কাছে তখনও এর জনপ্রিয়তা ছিল অসীম। একতা কাপুরের একাধিক পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত টেলিভিশনের ধারাবাহিক সেই পুরনো সময়েই ফের টাইম মেশিনে করে নিয়ে যাবে দর্শককে। এখন অপেক্ষা শুধু সময়ের।
