Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত রাশিয়ার ঘনিষ্ট সম্পর্ক নিয়ে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্টের; দুই দেশের অর্থনীতি অবনতির চুড়ান্ত পর্যায়ে, বললেন ট্রাম্প

ভারত রাশিয়ার ঘনিষ্ট সম্পর্ক নিয়ে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্টের; দুই দেশের অর্থনীতি অবনতির চুড়ান্ত পর্যায়ে, বললেন ট্রাম্প

Online Desk জুলাই 31, 2025
Trump.png

ওঙ্কার ডেস্ক: আন্তর্জাতিক সম্পর্কের কূটনৈতিক উত্তাপের মাঝেই ফের ভারতকে খোঁচা দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বিস্ফোরক পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন ভারতের অর্থনীতি ‘মৃত’, সঙ্গে রাশিয়ারও তাই। দুই দেশ চাইলে একসঙ্গে আরও অবনতির দিকে এগোতে পারে বলেই কটাক্ষ তাঁর। ট্রুথ স্যোসালের একটি পোস্টে ট্রাম্প স্পষ্ট লেখেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তাতে কিছু যায় আসে না। দু’জনে মিলে তাদের মৃত অর্থনীতিকে আরও ধ্বংস করুক।” একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসা খুবই সীমিত, কারণ ভারতীয় শুল্ক বিশ্বে সবচেয়ে বেশি। “আমরা রাশিয়ার সঙ্গেও কার্যত কোনও বাণিজ্যই করি না,” যোগ করেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্য শুধু বিশ্ব অর্থনীতির প্রেক্ষিতে মন্তব্য বয় এটি সমসাময়িক পরিস্থিতিতে এক কূটনৈতিক বার্তাও বটে। কারণ, কয়েক দিন আগেই রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আমেরিকাকে কটাক্ষ করে বলেছিলেন, ওয়াশিংটনের উস্কানিতে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। এবার তাঁর দিকেও তির ছুড়লেন ট্রাম্প তাঁকে ‘ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট’ বলে বিদ্রুপ করেছেন। এর মাঝেই ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আরও চমকপ্রদভাবে, রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির বাণিজ্যিক সম্পর্ককে দায়ী করে তিনি ‘পেনাল্টি’রও হুঁশিয়ারি দিয়েছেন। যদিও এই জরিমানার প্রকৃতি কী, তা খোলসা করেননি মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, রাশিয়া থেকে ভারত জ্বালানি ও অস্ত্র আমদানি করে এই সম্পর্ক নিয়েই অসন্তোষ প্রকাশ ট্রাম্পের। তাঁর যুক্তি, একদিকে ভারত রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে, অন্যদিকে আমেরিকার সঙ্গে চড়া শুল্কে বাণিজ্য চালিয়ে যাচ্ছে যা মেনে নেওয়া যায় না। ট্রাম্পের এই মন্তব্য ও পদক্ষেপের পরেই ভারতের বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানায়, “মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য সরকারের নজরে এসেছে। তার প্রভাব খতিয়ে দেখা হচ্ছে। একটি ভারসাম্যপূর্ণ ও দু’পক্ষের লাভজনক বাণিজ্যচুক্তির লক্ষ্যে ভারত ও আমেরিকার মধ্যে কয়েক মাস ধরেই আলোচনা চলছে।”
আলোচনার পথ যে এখনও বন্ধ হয়নি, তা নিজেই জানিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, “ভারতের সঙ্গে আলোচনা চলছে। সপ্তাহের শেষে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে।”
আগামী দিনে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে বলেই মনে করছেন কূটনৈতিক মহল। প্রশ্ন উঠছে এই শুল্ক চাপ ও ‘জরিমানা’র হুমকি কি ভবিষ্যতের বৈদেশিক নীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।

Post Views: 272

Continue Reading

Previous: বাঘদিবসে বাঘ চেনো ! দিল্লির জাতীয় প্রাণিবিদ্যা উদ্যানের অভিনব উদ্যোগ
Next: শুধু ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ নয়, একতা কাপুরের একাধিক ধারাবাহিক আবারও আসছে পর্দায়

সম্পর্কিত গল্প

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.