Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বাঘদিবসে বাঘ চেনো ! দিল্লির জাতীয় প্রাণিবিদ্যা উদ্যানের অভিনব উদ্যোগ

বাঘদিবসে বাঘ চেনো ! দিল্লির জাতীয় প্রাণিবিদ্যা উদ্যানের অভিনব উদ্যোগ

Online Desk জুলাই 31, 2025
Tiger.jpg

ওঙ্কার ডেস্ক : নয়াদিল্লির জাতীয় প্রাণিবিদ্যা উদ্যান (এনজেডপি) ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস উদযাপন শুরু করেছে। এই লক্ষ্যে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এনজেডপি একটি বিশেষ সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে। উদ্দেশ্য, স্কুল শিক্ষার্থীদের বাঘ সংরক্ষণ সম্পর্কে সংবেদনশীল করা। এই উদ্যোগে বিভিন্ন ধরণের আকর্ষণীয় এবং শিক্ষামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনে, চিড়িয়াখানায় ২৫০ জনেরও বেশি উৎসাহী শিক্ষার্থী নিয়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে বাঘ সংরক্ষণের বিষয়ে ছাত্রছাত্রীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে।

এই কর্মসূচিতে বিশেষ আকর্ষণ ছিল জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘর (এনএমএনএইচ)-এর ডঃ মগেশের সঙ্গে একটি বিশেষ আলাপচারিতা। যেখানে তিনি বাঘ সংরক্ষণ সম্পর্কিত পরিবেশগত বিষয়গুলি নিয়ে বক্তব্য রাখেন। তিনি এই বছরের বাঘ দিবসের দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান “এক পেড় মা কে নাম”-এর সঙ্গে এক করার বিষয়টিও তুলে ধরেন। তাঁর এই বক্তব্য শিক্ষার্থীদের গাছ লাগানোর ব্যাপারে উৎসাহিত করবে।

এনজেডপি-র শিক্ষা দল একটি ইন্টারেক্টিভ অধিবেশন পরিচালনা করে যার মধ্যে ছিল একটি সংক্ষিপ্ত কুইজ এবং বাঘ সংরক্ষণের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন। একটি বাঘের মুখোশ তৈরির কার্যক্রমও আয়োজন করা হয়েছিল, যা দিনটিকে একটি সৃজনশীল মাত্রা যোগ করে এবং বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। পরে শিক্ষার্থীরা বাঘের ঘের পরিদর্শন করে, যেখানে তাদের কৌতূহল এবং উৎসাহ স্পষ্ট ভাবে ধরা পড়ে। কারণ বাঘ এবং ভারতের সমৃদ্ধ জীববৈচিত্র্য সম্পর্কে তারা বহু প্রশ্নের জবাব পায়। জাতীয় প্রাণিবিদ্যা উদ্যানের পরিচালকের সঙ্গে একটি ইন্টারেক্টিভ অধিবেশনের মাধ্যমে এই পরিদর্শন শেষ হয়। পরিচালক শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রশংসা করেন এবং বন্যপ্রাণী সম্পর্কে শিক্ষা চালিয়ে যেতে এবং সরকারের সংরক্ষণ প্রচেষ্টা, বিশেষ করে বাঘ সংরক্ষণ সম্পর্কিত প্রচেষ্টাগুলিকে সমর্থন করতে উৎসাহিত করেন।

সংরক্ষণ বার্তাকে আরও জোরদার করার জন্য, প্রতিটি অংশগ্রহণকারী স্কুলকে এনজেডপি-র পরিচালক এবং জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের (NTCA) নাগপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাপরিদর্শক দশটি করে চারা উপহার দেন, যা বন ও বন্যপ্রাণী সুরক্ষার প্রতি তাদের অঙ্গীকারের প্রতীক।

Continue Reading

Previous: ভোটার তালিকা সংশোধনের আবহে জেলাশাসকদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী
Next: ভারত রাশিয়ার ঘনিষ্ট সম্পর্ক নিয়ে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্টের; দুই দেশের অর্থনীতি অবনতির চুড়ান্ত পর্যায়ে, বললেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.