Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোটার তালিকা সংশোধনের আবহে জেলাশাসকদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী

ভোটার তালিকা সংশোধনের আবহে জেলাশাসকদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 31, 2025
mamata-dd.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: রাজ্যে ভোটার তালিকা সংশোধনের তোড়জোড় করছে নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে কমিশনের তরফে। এই আবহে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসককে বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সেই বৈঠক হওয়ার কথা। উপস্থিত থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ।

সূত্রের খবর, বিহারের পর বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা করতে পারে নির্বাচন কমিশন। আর এ রাজ্যে যদি এসআইআর হয় তাহলে সেক্ষেত্রে কী করণীয়, তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সূত্রের আরও দাবি, সম্প্রতি মুখ্যমন্ত্রী নয়া কর্মসূচি আমাদের পাড়া, আমাদের সমাধানের ঘোষণা করেছেন। প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এই কর্মসূচির আওতায়। মূলত উন্নয়নমূলক কাজের জন্য এই টাকা দেওয়া হবে। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে সে বিষয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি, রাজ্যের একাধিক জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা মোকাবিলায় কী পদক্ষেপ করা যায়, তা নিয়েও আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, এদিনই পুজো সংক্রান্ত বিষয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক রয়েছে। সেই বৈঠকেও জেলাশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্রের দাবি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে পুজো অনুদান বাবদ ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এ বছর শেষ দুর্গা পুজো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পুজো কমিটিগুলি ভোটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Post Views: 237

Continue Reading

Previous: সিয়াটেলের ডেনি ব্লেইন পার্কে নগ্নতা বন্ধের নির্দেশ, প্রশ্নের মুখে এলজিবিটিকিউ প্লাসের সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল
Next: বাঘদিবসে বাঘ চেনো ! দিল্লির জাতীয় প্রাণিবিদ্যা উদ্যানের অভিনব উদ্যোগ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.