Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সিয়াটেলের ডেনি ব্লেইন পার্কে নগ্নতা বন্ধের নির্দেশ, প্রশ্নের মুখে এলজিবিটিকিউ প্লাসের সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল

সিয়াটেলের ডেনি ব্লেইন পার্কে নগ্নতা বন্ধের নির্দেশ, প্রশ্নের মুখে এলজিবিটিকিউ প্লাসের সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল

Online Desk জুলাই 31, 2025
Denny-Park-1.jpg

ওঙ্কার ডেস্ক : সিয়াটেলের সবচেয়ে বিখ্যাত নগ্ন সৈকত ডেনি ব্লেইন পার্ক এখন আইনি বিতর্কের কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে এই পার্ক ছিল এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের জন্য এক নিরাপদ, উন্মুক্ত আশ্রয়স্থল যেখানে শরীরী স্বাধীনতার জায়গা। কিন্তু সোমবার কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক স্যামুয়েল চাং সিয়াটেল নগর প্রশাসনকে নির্দেশ দেন, দুই সপ্তাহের মধ্যে নগ্নতা, জনসমক্ষে যৌনতা ও হস্তমৈথুন বন্ধে একটি কার্যকরী পরিকল্পনা জমা দিতে হবে।“ এই পার্কে যেভাবে প্রকাশ্যে নগ্নতা পালন করা হয়ে এসেছে সেটি এলাকার মানুষজনদের সাধারন জীবন যাপন ব্যহত করেছে”, মন্তব্য করেন বিচারক চাং।

ডেনি ব্লেইন এলাকার কিছু বাসিন্দা এই কর্মকান্ডে অতিষ্ট হয়ে মামলা দায়ের করেছিল আর সেই মামলার প্রেক্ষিতে রায় দিয়েছেন বিচারপতি। এলাকাবাসীদের অভিযোগ, পার্কটিতে নিয়মিত মাদক সেবন, যৌনতা ও প্রকাশ্য হস্তমৈথুনের ঘটনা ঘটছে এবং শহর প্রশাসন একে উপেক্ষা করে চলেছে। তাঁরা এমনকি পার্কটি সাময়িকভাবে বন্ধ করার আবেদনও করেন আদালতের কাছে।

ডেনি ব্লেইন পার্কে নগ্নতা বহু দশকের প্রথা। পার্ক রক্ষা করতে গড়ে ওঠা সংগঠন ‘ফ্রেন্ডস অফ ডেনি ব্লেইন পার্ক’-এর সহ-নেত্রী সোফি অ্যামিটি ডেবস এই রায়কে বলেন, “বিজ্ঞান না জেনেই এই বিচার করা হয়েছে”।তিনি আরও বলেন, “একসময় আমরা সমকামী হওয়ার গর্ববোধ করতাম। নিজের প্রকাশ্যে আনতে পিছু হটতাম না।কিন্তু এখন আমাদের সেই স্বাধীনতা আদালতের রাইয়ের উপর নির্ভর করেছে”।
এর পালটা জবাবে নগর প্রশাসনের আইনজীবীরা যুক্তি দেন, নগ্নতা নিজে অপরাধ নয়, যতক্ষণ না তা জনমনকে ‘আক্রমণ’ করে বা ‘অশ্লীলতা’র পর্যায়ে যায়। তাঁরা বলেন, ডেনি ব্লেইন পার্ককে নগ্ন সৈকত হিসেবে রাখার মধ্যেই ‘পাবলিক ইন্টারেস্ট’ বা জনস্বার্থ রয়েছে। তবে প্রতিবেশীদের আইনজীবী প্যাট স্নাইডার পাল্টা অভিযোগ তোলেন “গত দু’বছর ধরে শহরকে অনুরোধ করা হচ্ছে এই পার্কের জনউপদ্রব বন্ধ করতে। কিন্তু অবস্থা শুধু খারাপ থেকে আরও খারাপ হয়েছে।” এদিন রায়ে পার্ক পুরোপুরি বন্ধ করার কোনও নির্দেশ দেননি বিচারক চাং। বরং তিনি সিয়াটেল সিটি প্রশাসনকে হুঁশিয়ারি দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্টুয়ার্ট স্লোন যিনি পার্কের নিকটতম বাসিন্দা, তিনি এই মামলার কেন্দ্রে রয়েছেন। পেশায় তিনি একজন ধনী ব্যবসায়ী। সূত্রের খবর ২০২৩ সালে ব্লেইন পার্কে বাচ্ছাদের একটি খেলার মাঠ তৈরি করে নগ্নতা বন্ধ করতে বিপুল অর্থদান করেন তিনি। এমনকি মেয়র ব্রুস হ্যারেল-এর সঙ্গে সরাসরি কথাও বলেছেন বারংবার এর পরও কোনো কাজ না হওয়ায় তিনি বাকি এলাকাবাসীদের সঙ্গে আদালতের দারস্থ হন। এরপরই অভিযোগ ওঠে ধনীর দাপটে এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী জায়গা ছিনিয়ে নেওয়া হচ্ছে। তাই অনেকের মতে, এই মামলা একটি “ট্রয়ান হর্স”, যার মূল উদ্দেশ্য নগ্নতা নয়, বরং একটি ভিন্ন জীবনচর্চার পরিসরকে একেবারে শেষ করে দেওয়া ।

ওয়াশিংটনের ২ একরের এই ছোট্ট সমুদ্রসৈকতের লড়াই এখন সিয়াটেলের মানুষ সাধারন জীবন ব্যহতের বিতর্কে ঢুকে পড়েছে। এ প্রসঙ্গে ‘ডেনি ব্লেইন পার্ক ফর অল’ সংগঠনের মুখপাত্র লি কেলার বলেন, “এই আদেশ দরকার ছিল বহু আগেই। অবশেষে জননিরাপত্তা ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হচ্ছে শহরকে”। পরবর্তী শুনানি ২০২৬ সালের এপ্রিল মাসে নির্ধারিত হয়েছে যদি না তার আগেই পক্ষগুলি মীমাংসায় পৌঁছয়। কিন্তু ততদিন, নগ্নতার ‘স্বাধীনতা’ আর কতটা টিকবে, তা এখন প্রশ্নের মুখে।

Post Views: 264

Continue Reading

Previous: ‘ক্ষমতা থাকলে বাংলায় দুটো নাম বাদ দিয়ে দেখাক’: হুঁশিয়ারি অভিষেকের
Next: ভোটার তালিকা সংশোধনের আবহে জেলাশাসকদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.