Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘ক্ষমতা থাকলে বাংলায় দুটো নাম বাদ দিয়ে দেখাক’: হুঁশিয়ারি অভিষেকের

‘ক্ষমতা থাকলে বাংলায় দুটো নাম বাদ দিয়ে দেখাক’: হুঁশিয়ারি অভিষেকের

Online Desk জুলাই 31, 2025
abhishek-1280.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারের পর বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা করতে পারে নির্বাচন কমিশন, এমন জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যে বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে কমিশন। পাশাপাশি বাংলার বিরোধী দল বিজেপি দাবি করে আসছে বাংলার ভোটার তালিকা থেকে দু কোটি নাম বাদ যাবে বলে। এই আবহে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিযষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ক্ষমতা থাকলে কমিশন দুটো নাম বাদ দিয়ে দেখাক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি নেতারা বলছে বাংলায় ২ কোটি নাম বাদ যাবে। এখনও তো এসআইআর শুরুই হয়নি! কীসের ভিত্তিতে বিজেপি এই মিথ্যাচার করছে? তবু নির্বাচন কমিশন চুপ করে রয়েছে। তবে এটা বলব, ওরা দুটো নাম বাদ দিয়ে দেখাক, বাংলার মানুষ বুঝিয়ে দেবে কীভাবে জবাব দিতে হয়।’ তিনি বলেন, এসআইআর মানে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। অসমে কুকুরের নামে বাসিন্দা শংসাপত্র ইস্যু হওয়া প্রসঙ্গে অভিষেক বলেন, ‘মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, অথচ কুকুর ও ট্র্যাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে কমিশন সেগুলি গ্রহণ করছে! বাবার নাম লেখা ‘কুত্তা বাবু’, মায়ের নাম ‘কুত্তিয়া দেবী’! এখন প্রশ্ন, এই কুকুরটা কি বাংলাদেশ থেকে এসেছে?’

উল্লেখ্য, সোমবার বীরভূম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও বা বুথ লেভেল অফিসারদের উদ্দেশে বলেছিলেন, ভোটার তালিকা থেকে এক জনেরও নাম যেন বাদ না যায় তা দেখতে। তিনি বলেন, ‘আপনারা বিএলও, যেসব তালিকা তৈরি করছেন, বিএলও-দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না-যায়৷ মনে রাখবেন ভোটের বিজ্ঞপ্তি যখন হবে, তখন থেকে এটা নির্বাচন কমিশনের অধীনে যায়৷ তার আগে রাজ্য সরকার৷ আবার নির্বাচনের পরও রাজ্য সরকার৷’

Post Views: 121

Continue Reading

Previous: প্রাক্তন স্বামীর সম্পত্তিতে নাম নেই কারিশ্মার! তবে কি ৩০ হাজার কোটির সম্পত্তি হাতছাড়া অভিনেত্রীর?
Next: সিয়াটেলের ডেনি ব্লেইন পার্কে নগ্নতা বন্ধের নির্দেশ, প্রশ্নের মুখে এলজিবিটিকিউ প্লাসের সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.