Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রাক্তন স্বামীর সম্পত্তিতে নাম নেই কারিশ্মার! তবে কি ৩০ হাজার কোটির সম্পত্তি হাতছাড়া অভিনেত্রীর?

প্রাক্তন স্বামীর সম্পত্তিতে নাম নেই কারিশ্মার! তবে কি ৩০ হাজার কোটির সম্পত্তি হাতছাড়া অভিনেত্রীর?

Online Desk জুলাই 31, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি গলায় মৌমাছি ঢুকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। এবার প্রয়াত প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে চলছে জোর টানাপোড়েন। তার মাঝে ছেলেমেয়েকে নিয়ে দিল্লিতে করিশ্মা কাপুর। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। অভিনেত্রীর দিল্লি সফরের কারণ স্পষ্ট নয়। তবে তা নিয়ে চলছে চর্চা।
সমাজমাধ্যমের একটি ভিডিওটিতে দেখা গিয়েছে, করিশ্মার পরনে সাদা শার্ট ও জিনস। বেশ দ্রুত গতিতে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। আর মাকে অনুসরণ করে হেঁটে চলেছে কিয়ান ও সামাইরা। বিমানবন্দর থেকে নেমে তাড়াতাড়ি নিজের গাড়িতে উঠে পড়েন তাঁরা। এই ভিডিও দেখে সমাজমাধ্যমের একাংশের দাবি, সম্পত্তি নিয়ে টানাপোড়েনের মাঝে ক্যামেরা দেখে নিজেকে লুকিয়ে নিয়েছেন অভিনেত্রী। সে কারণে হয়তো ক্যামেরাকে এড়িয়ে গেলেন তিনি।
উল্লেখ্য, গত ১২ জুন মৃত্যু হয় শিল্পপতি সঞ্জয় কাপুরের। বিয়ে ভাঙার পর করিশ্মা তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও এনেছিলেন। জানা যায়, স্বামীর কাছ থেকে ৭০ কোটি টাকা নিয়েছিলেন করিশ্মা। এবার গুঞ্জন, প্রয়াত স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ অভিনেত্রীর! যদিও করিশ্মা নিজে কোনওরকম মন্তব্য করেননি।
বলিউড সূত্রে খবর, বিবাহ বিচ্ছেদের সময় দুই সন্তান পড়াশোনার জন্য ১৪ কোটি টাকার বন্ড নিয়েছিলেন করিশ্মা কাপুর। এবার কি তবে সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির সম্পত্তি থেকেও ভাগ পাচ্ছেন অভিনেত্রী? শিল্পপতির মা রানি কাপুরের বিস্ফোরক অভিযোগের পরই কৌতূহল সর্বত্র। ঘনাচ্ছে রহস্য। জানা গিয়েছে, প্রয়াত স্বামীর এই বিপুল সম্পত্তির কোনও ভাগ পাবেন না করিশ্মা। কারণ উত্তরাধিকারের জায়গায় তাঁর নাম নেই। উলটোদিকে অভিনেত্রীও নাকি কোনও ভাগ চাননি। করিশ্মার চিন্তা শুধু দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে।

Post Views: 155

Continue Reading

Previous: বলিপাড়ায় ফের সুখবর! সিদ্ধার্থ-কিয়ারার পর দুই থেকে তিনের পথে ভিকি-ক্যাটরিনা?
Next: ‘ক্ষমতা থাকলে বাংলায় দুটো নাম বাদ দিয়ে দেখাক’: হুঁশিয়ারি অভিষেকের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.