Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিয়ের ১০ দিনের মাথায় রিসেপশন বাতিল করলেন হিনা-রকি, কিন্তু কেন?

বিয়ের ১০ দিনের মাথায় রিসেপশন বাতিল করলেন হিনা-রকি, কিন্তু কেন?

Online Desk জুন 14, 2025
fdfxh.png

ওঙ্কার ডেস্ক: হিনা খান, রকি জয়সওয়ালের বিয়েতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল ধর্ম! বলিমহলের অন্দরে তেমনটাই কানাঘুষো শোনা যায়। বাধা-বিপত্তি কাটিয়ে গত ৪ জুন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন হিনা-রকি। ইতিমধ্যেই নবদম্পতির আদুরে ছবি-ভিডিও দেখে শুভেচ্ছা, প্রশংসার বন্যা নেটপাড়ায়। মারণরোগের চোখ রাঙানির মাঝেও যেভাবে প্রেম আগলে বৈবাহিক বন্ধনে বাঁধা পড়েছেন তাঁরা, তাতে নেটপাড়া ইতিমধ্যেই হিনা-রকির নামের পাশে ‘প্রকৃত দম্পতি’র তকমা সেঁটেছেন। তবে এবার বিয়ের ১০ দিনের মাথায় রিসেপশন বাতিল করলেন অভিনেত্রী।
সূত্রের খবর, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সাংবাদিকদের নিয়ে খুব শিগগিরিই রিসেপশন পার্টি আয়োজন করার কথা ছিল হিনা খানের। সেই মতো নির্ধারিত দিনের জন্য সকলকে আমন্ত্রণপত্র পাঠিয়েও দিয়েছিলেন। কিন্তু আচমকাই সকলকে ব্যক্তিগতভাবে মেসেজ করে অভিনেত্রী জানান, তাঁদের রিসেপশন আপাতত হচ্ছে না। অনিচ্ছাকৃতভাবে সকলের সময় ব্যয় করার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন হিনা। গত বৃহস্পতিবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর থেকেই মন ভালো নেই দম্পতির। তাই এমন কঠিন পরিস্থিতিতে জাঁকজমক করে উদযাপন করতে মন সায় দিচ্ছে না তাঁদের। সেই জন্যই অনুষ্ঠান বাতিল করে সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন হিনা খান।
হিনা খানের শরীরে থাবা বসিয়েছে মারণ রোগ ক্যানসার। এই লড়াই যে সহজ নয়, সেকথা বারবার বলেছেন অভিনেত্রী। চলছে কেমোথেরাপি। সম্প্রতি কলকাতার ছেলে রকি জয়সওয়ালের সঙ্গে বিয়েও সেরে ফেলেছেন। রকি ও হিনার প্রেমের বয়স ১৩ বছর। কলকাতার ছেলে রকি জয়সওয়াল। পেশায় ব্যবসায়ী। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটেই হিনা-রকির আলাপ। ধারাবাহিকটির প্রযোজক ছিলেন রকি। জীবনের ওঠাপড়ায় সব সময়ই রকিকে পাশে পেয়েছেন হিনা। হিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরও নিত্যদিন প্রেমিকা নায়িকাকে আগলে রেখেছেন রকি।

Post Views: 209

Continue Reading

Previous: ইজরায়েলের হানায় জ্বলছে তেহরানের বিমানবন্দর
Next: কেনো বাদ লাল হলুদের মেসি ! কারণ অজানা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.