Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পুড়ে ছাই গোটা সেট! ভয়াবহ অগ্নিকাণ্ড হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’র সেটে

পুড়ে ছাই গোটা সেট! ভয়াবহ অগ্নিকাণ্ড হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’র সেটে

Online Desk জুন 23, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’র সেটে ভয়াবহ আগুন। শুটিং শুরুর ঘণ্টাদুয়েক আগে এই ঘটনাটি ঘটে। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা সেট। অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন।
মুম্বই ফিল্ম সিটিতে চলছিল ‘অনুপমা’ ধারাবাহিকের শুটিং। জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ আগুন লেগে যায়। সেই সময় প্রত্যেক কলাকুশলী সেটে উপস্থিত ছিল। কারণ, ঘণ্টা দুই বাদেই শুটিংয়ের কথা ছিল। আগুন মুহূর্তের মধ্যে গোটা সেটে ছড়িয়ে পড়ে। কোনওক্রম সেট থেকে বেরিয়ে আসেন অভিনেতা-অভিনেত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কমপক্ষে ৪টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোটা সেট প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে।
এই ঘটনার পর থেকে আতঙ্কিত কলাকুশলীরা। আর একটু হলে বড়সড় কোনও বিপদ হতে পারত বলেই উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। এই ঘটনার পর সমালোচনায় সরব অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই বিবৃতি জারি করে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামল গুপ্তা বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের উচিত যত তাড়াতাড়ি সম্ভব উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার। হঠাৎ কীভাবে আগুন লাগল, পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কিনা সবকিছুই খতিয়ে দেখা প্রয়োজন। ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর এবং মুম্বইয়ের লেবার কমিশনারের গাফিলতির ফলে প্রাণহানির আশঙ্কা বাদ দেওয়া যায় না।”

Continue Reading

Previous: সপ্তাহ জুড়ে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস
Next: মার্কিন দাবিতে বিভ্রান্তি বিতর্ক তুঙ্গে, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস নিয়ে ট্রাম্পের দাবি ঘিরে প্রশ্নের ঝড়

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.