ওঙ্কার ডেস্ক: ফের যৌন মন্তব্য করে বিপাকে আরও এক জনপ্রিয় মুখ। ‘শীতের রাতে গাড়িতে সেক্স করার মজাই আলাদা…’, দিল্লির সম্প্রতি কনসার্টে এহেন মন্তব্যে করে বিতর্কের শিরোনামে রয়েছেন হানি সিং। এই মন্তব্যের জেরে বর্তমানে ব্যাপক ট্রোলের মুখে পড়েছেন গায়ক। বুড়োর ভিমরতি বলে কটাক্ষ করছেন সোশ্যাল মিডিয়ায়! লাগাতার আক্রমণের মুখে পড়ার পর এবার মুখ খুললেন হানি সিং। কিন্তু ক্ষমা চাইলেও বিষয়টি চাপা দিতে পারেননি গায়ক, বদলে যে মন্তব্য করলেন, তাতে আরও বিতর্ক উসকে দিয়েছেন তিনি।
নানকু এবং করুণের দিল্লি কনসার্ট থেকে বলিউড র্যা পারের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানেই এই মাত্রারিক্ত শীতে শ্রোতা-অনুরাগীদের গাড়িতে সঙ্গমের পরামর্শ দিতে শোনা যায়। ভাইরাল ওই ভিডিওতে হানি সিংকে গালিগালাজ সহকারে বলতে শোনা যায়, “উফফ, দিল্লিতে এমন ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গমের মজাই আলাদা। তবে প্লিজ, কন্ডোম ব্যবহার করবেন। নিরাপদে থাকবেন।” আর এই মন্তব্যের পরেই ভাইরাল হয় সেই ভিডিও তারপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ছিছিক্কার! বিতর্কের মুখে পড়ে এবার হানি সিং বলছেন, যৌন বিশেষজ্ঞদের পরামর্শেই গাড়িতে সঙ্গমের নিদান দিয়েছিলেন, আর সেই মন্তব্যই যেন চলতি বিতর্ককে উস্কে দিয়েছে।
হানি সিং’এর কথায়, “শোয়ের আগে কয়েকজন যৌন বিশেষজ্ঞদের সঙ্গে আমার কথা হয়েছিল। তাঁরা প্রত্যেকেই আমাকে কনসার্টে ‘সেফ সেক্স’-এর বার্তা দেওয়ার কথা বলেছিলেন। সেই প্রেক্ষিতেই তরুণ প্রজন্মকে আমি বিষয়টি বোঝাতে গিয়েছিলাম। কিন্তু আমার ভাষা অনেকের কাছেই খুব খারাপ ঠেকেছে। যাঁদের খারাপ লেগেছে, তাঁদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।” আসলে মানুষ মাত্রই তো ভুল করে! তবে ভবিষ্যতে এমন ভুল যেন আর না হয়, সেদিকে খেয়াল রাখব। বর্তমানে এই ঘটনা চর্চায় সংবাদ থেকে সমাজমাধ্যমে।
