Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চুরি করা গাড়ি দিয়ে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, দিল্লিতে গ্রেফতার ৩

চুরি করা গাড়ি দিয়ে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, দিল্লিতে গ্রেফতার ৩

Online Desk জানুয়ারি 16, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: চুরি করা গাড়ি দিয়ে দিল্লিতে পুলিশকে পিষে দেওয়ার চেষ্টার অভিযোগ আন্তঃরাজ্য গাড়ি চোরদের বিরুদ্ধে। এই ঘটনার পর তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধাক্কার অভিঘাতে দুই পুলিশ কর্মী জখম হয়েছেন। শুক্রবার এক আধিকারিক জানিয়েছেন, পশ্চিম দিল্লিতে একটি চুরি করা এসইউভিকে আটকানো হয়, গাড়িটিতে নকল নম্বর প্লেট লাগানো ছিল। সেই সময় সেটির চালক পুলিশ কর্মীদের চাপা দেওয়ার চেষ্টা করে।

পুলিশ জানিয়েছে, কিয়া সেলটস মডেলের একটি গাড়ি ব্যবহার করা হচ্ছিল শহরের বিভিন্ন প্রান্তে একাধিক দামি গাড়ি চুরির ঘটনায়। সেই ঘটনার তদন্ত চলছিল। পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) দারাদে শারদ ভাস্কর বিষয়টি নিয়ে বলেন, ‘যাতে ধরা না পড়ে সে কারণে নকল নম্বর প্লেট লাগানো ছিল গাড়িটিতে। বিভিন্ন এলাকায় দামি গাড়ি চুরির ঘটনায় ওই গাড়ি জড়িত ছিল বলে অভিযোগ। গত কয়েকদিন ধরে রাত ১১টার দিকে বিবেক বিহার আইটিআই আন্ডারপাসের কাছে সন্দেহজনক গাড়িটি একাধিকবার দেখা গিয়েছে।’

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা ১৫ জানুয়ারি রাতে ফাঁদ পাতেন। পুলিশ গাড়িটিকে থামতে বললে অভিযুক্তরা মেরে ফেলার উদ্দেশ্যে গাড়িটি সরাসরি পুলিশ কর্মীদের উপর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। ডিসিপি বলেন, ‘হেড কনস্টেবল দেবেন্দ্র এবং কনস্টেবল মনীশ দ্রুতগতির গাড়িটির ধাক্কায় ফুটপাতে ছিটকে পড়েন এবং জখম হন। পালানোর চেষ্টার সময় অভিযুক্তরা বেশ কয়েকটি সাধারণ গাড়িতেও ধাক্কা দেয়। যার ফলে ব্যস্ত রাস্তায় আতঙ্ক তৈরি হয়।’ তিনি আরও বলেন, আঘাত সত্ত্বেও তদন্তকারীরা গাড়িটিকে ঘিরে ফেলে তিন অভিযুক্তকেই পাকড়াও করে। অভিযুক্তরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের নাম যথাক্রমে মাশরুর (৫৬), আসিফ (৪২) এবং আকিল (৪০)।

Post Views: 167

Continue Reading

Previous: ‘গাড়িতে সেক্স করার মজাই আলাদা…’, যৌন মন্তব্য করে বিতর্কে হানি সিং!!
Next: ইজরায়েল আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নয়া দিল্লীর; চালু করা হয়েছে হেল্পলাইন

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.