Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলা ও কান্নাড ভাষায় প্রথম সম্পূর্ণ অ্যাকশন মিউজিক ভিডিও ‘একবার এসো’, চর্চায় ঈশান মজুমদারের নতুন গান

বাংলা ও কান্নাড ভাষায় প্রথম সম্পূর্ণ অ্যাকশন মিউজিক ভিডিও ‘একবার এসো’, চর্চায় ঈশান মজুমদারের নতুন গান

Online Desk জানুয়ারি 14, 2026
FotoJet.jpg

সহেলী বিশ্বাস: অভিনেতা ও গায়ক ঈশান মজুমদার এবার বাংলা ও কান্নাড মিউজিক ভিডিওর জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। তাঁর আগামী মিউজিক ভিডিও ‘একবার এসো’। বাংলা ও কান্নাড দু’টি ভাষায় তৈরি এই কাজটি বিশেষ গুরুত্বে রয়েছে। কারণ দুই ভাষাতেই প্রথম সম্পূর্ণ অ্যাকশন নির্ভর মিউজিক ভিডিও এটিই। যেখানে একটি পূর্ণাঙ্গ সিনেমার গল্প গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রেম, প্রতিশোধ ও টানটান অ্যাকশনের মেলবন্ধনে তৈরি এই মিউজিক ভিডিও ইতিমধ্যেই দর্শক ও ইন্ডাস্ট্রির অন্দরমহলে বেশ কৌতূহল তৈরি করেছে।
‘একবার এসো’র সবচেয়ে বড় আকর্ষণ তাঁর গল্প বলার ধরন। এখানে গান শুধুমাত্র আবেগের প্রকাশ নয়, বরং কাহিনি এগিয়ে নিয়ে যাওয়ার মূল মাধ্যম। শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমার মতো করেই গল্পের বাঁক, অ্যাকশন ও ক্লাইম্যাক্স গানের সঙ্গে সঙ্গে এগিয়ে সমান তালে চলে। আধুনিক ভিজুয়াল প্রযুক্তি ও ভিএফএক্সের মাধ্যমে পর্দায় উঠে এসেছে একাধিক আকর্ষণীয় দৃশ্য, যা বাংলা ও কান্নাড মিউজিক ভিডিওর প্রচলিত কাঠামোকে ভেঙে এক নতুন অভিজ্ঞতা দেবে। এই মিউজিক ভিডিওর সঙ্গীত পরিচালনায় রয়েছেন এস. গোপাল ময়রা ও অভিষেক নাড়ু। বাংলা গানের কথা লিখেছেন এস. গোপাল ময়রা এবং কান্নাড সংস্করণের গীতিকার শিল্পা নাগোজি। উল্লেখযোগ্যভাবে, ঈশান মজুমদার নিজেই বাংলা ও কান্নাড দু’টি ভাষায় গান গেয়েছেন, যা এই প্রজেক্টকে আরও আকর্ষণীয় বিষয়।
২০১৬ সাল থেকে ঈশান মজুমদার বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত এবং ‘পোস্টমাস্টার’ ছবি দিয়ে তাঁর অভিনয় যাত্রা শুরু হয়। তার আগে টানা ১৫ বছর কর্পোরেট জীবনে তিনি বিভিন্ন দেশ-বিদেশে চাকরি করেছেন। শুধু বাংলা নয়, দক্ষিণী সংগীত জগতেও তাঁর পরিচিতি রয়েছে। বেঙ্গালুরুতে স্নাতকোত্তর পড়াশোনার সময় থেকেই তিনি কান্নাড সংগীত জগতে পেশাদারভাবে গান গাওয়া শুরু করেন এবং একাধিক রিয়েলিটি শো জিতে নিজের জায়গা তৈরি করেন। সব মিলিয়ে, ‘একবার এসো’ শুধুমাত্র একটি মিউজিক ভিডিও নয়, বরং এক বাঙালি শিল্পীর হাত ধরে বাংলা ও কান্নাড ভাষায় অ্যাকশনধর্মী গল্প বলার একটি নতুন মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি।

Post Views: 106

Continue Reading

Previous: ‘কাশ্মীর সমস্যার সমাধান হবে হিন্দু নিধনে’ মন্তব্য লস্কর ঘনিষ্ঠ জঙ্গি মুসার
Next: ডেনমার্ককেই বেছে নেওয়ার ঘোষণার পর গ্রিনল্যান্ডকে হুঁশিয়ারি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.