Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কাশ্মীরের জঙ্গি হামলায় ক্ষোভ উগরে দিলেন বলি অভিনেতা অক্ষয় কুমার

কাশ্মীরের জঙ্গি হামলায় ক্ষোভ উগরে দিলেন বলি অভিনেতা অক্ষয় কুমার

Online Desk এপ্রিল 23, 2025
akshay-kumar.png

ওঙ্কার ডেস্ক: মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আনুমানিক ২৬ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও কিছু মানুষ। এই পরিস্থিতিতে এমন হামলার নিন্দায় গর্জে উঠলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এক্স হ্যান্ডলে জঙ্গিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
অক্ষয় লিখেছেন, ‘পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর শুনে আমি ভীত। এভাবে নিরীহ মানুষদের হত্যা করা অন্যায় কাজ। তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করি।’ মঙ্গলবার বিকেল নাগাদ ছড়িয়ে পড়ে এই জঙ্গি হামলার খবর। নেমে আসে শোকের ছায়া। বিদেশ সফরে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই জঙ্গি হামলার নিন্দা করে মোদি লিখেছেন, ‘জম্বু-কাশ্মীরের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারালেন, তাঁদের জন্য সমবেদনা। যাঁরা হাসপাতালে ভর্তি আছে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই জঘন্য কাজে জড়িত কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরও শক্তিশালী হবে।’
এপ্রিল-মে মাসে কাশ্মীরের পর্যটনের ভরা মরশুম। সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে নিজের ছন্দে ফিরছিল ভূস্বর্গ। শ্রীনগরের টিউলিপ গার্ডেন থেকে ডাললেক, সোনমার্গ থেকে পহেলগাঁও ভরা পর্যটকে। আর ঠিক এই সুযোগ কাজে লাগাল জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর, ১-৭ এপ্রিল রেইকি চালিয়েছিল লস্করের জঙ্গিরা। একাধিক পর্যটনস্থলের রিসর্টে রেইকি করেছিল তারা। শেষপর্যন্ত বেছে নেয় কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ পহেলগাঁওর বৈসারন ভ্যালির এই রিসর্টকে। দুপুরে যখন ছুটির মেজাজে ছিলেন পর্যটকরা তখনই জলপাই রঙের পোশাক পরে ঘোড়ায় চেপে সবুজ উপত্যকায় হাজির হয় ৬-৭ জন ‘মৃত্যুদূত’। দু’-তিনটে দলে ভাগ হয়ে অতর্কিতে ৪০-৫০ রাউন্ড গুলি ছোড়ে। ধর্মীয় পরিচয় দেখে রীতিমতো ‘টার্গেট কিলিং’ চালায় তারা। তাতেই মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের।

Post Views: 101

Continue Reading

Previous: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কড়া নিরাপত্তা কাশ্মীর উপত্যকা জুড়ে
Next: গতসপ্তাহে বৃষ্টির পর আবারও গরমের দাবদহে পুড়ছে দক্ষিণবঙ্গ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.