Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেজাজ হারিয়ে প্রৌঢ়কে ধাক্কা মারলেন জয়া বচ্চন ! কেন এমন কাণ্ড ঘটালেন অভিনেত্রী ?

মেজাজ হারিয়ে প্রৌঢ়কে ধাক্কা মারলেন জয়া বচ্চন ! কেন এমন কাণ্ড ঘটালেন অভিনেত্রী ?

Online Desk এপ্রিল 7, 2025
dfrgb.png

ওঙ্কার ডেস্ক: ফের মেজাজ হারালেন জয়া বচ্চন। ছবি শিকারিদের সামনে তাঁকে মেজাজ হারাতে দেখা গিয়েছে অনেকবারই। সম্প্রতি তিনি এবার মেজাজ হারান প্রয়াত অভিনেতা মনোজ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে।
রবিবার প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে একাই অভিনেতার বাড়ি গিয়েছিলেন জয়া। মনোজের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনাও জানিয়েছেন অভিনেত্রী। সেখানেই এক জায়গায় চুপচাপ একা দাঁড়িয়ে থাকতে দেখা যায় জয়া বচনকে। পরনে ছিল সাদা চুড়িদার। হঠাৎ পিছন থেকে এক মহিলা এসে জয়ার কাঁধে হাত রেখে তাঁকে ডাকেন। তারপরই নাকি মেজাজ হারান বর্ষীয়ান অভিনেত্রী !
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা জয়াকে আচমকা ডাকার পরই চমকে গিয়ে পিছন ফিরে তাকান তিনি। সঙ্গে সঙ্গে অচেনা মহিলার হাত ধরে তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেন। চিৎকার করে কড়া ভাষায় এক ব্যক্তিকে বকাবকি করতেও দেখা যায় তাঁকে। ভিডিওটি দেখে নেটিজেনরা মনে করছেন, ওই অচেনা মহিলা জয়ার সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন। সেই কারণেই হয়তো তিনি জয়ার কাঁধে হাত দিয়ে ডাকেন। একই সঙ্গে ওই ভিডিওয় দেখা গিয়েছে অচেনা মহিলার সঙ্গে থাকা প্রৌঢ় ব্যক্তি মোবাইল দিয়ে ছবি তোলারও চেষ্টা করছেন। নেটনাগরিকদের অনুমান এই গোটা ঘটনার আকস্মিকতার কারণেই হয়তো মেজাজ হারান জয়া। ভিডিওতে অবশ্য দুই ব্যক্তিকে অভিনেত্রীর কাছে ক্ষমা চাইতেও দেখা গিয়েছে।
উল্লেখ্য, আগেও একাধিকবার প্রকাশ্যে মেজাজ হারাতে দেখা গিয়েছে অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনকে। কিছুদিন আগেই অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবি নিয়ে প্রশ্ন উঠতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন অভিনেত্রী।

Post Views: 110

Continue Reading

Previous: তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র , গ্রেফতার বুথ সভাপতি
Next: শান্তিপুর বিদ্যুৎ অফিসে বিক্ষোভ গ্রাহকদের, বেলাগাম শেষ হচ্ছে স্মার্ট মিটারের রিচার্জ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.