Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির মুকুটে নয়া পালক, লন্ডনের লেসিস্টার স্কোয়ারে বসল শাহরুখ-কাজলের মূর্তি

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির মুকুটে নয়া পালক, লন্ডনের লেসিস্টার স্কোয়ারে বসল শাহরুখ-কাজলের মূর্তি

Online Desk ডিসেম্বর 5, 2025
hg.png

ওঙ্কার ডেস্ক: ‘যা সিমরান যা জি লে আপনি জিন্দেগি’ এই বিখ্যাত ডায়লগ দর্শক মনে আজ থেকে তিরিশ বছর আগেই জায়গা করে নিয়েছিল। পাঞ্জাবের শহরে গড়ে উঠেছিল কয়েক দশকের চিরন্তন প্রেমের কাহিনী দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস সৃষ্টি করেছিল এই প্রেমের ছবি। এই সিনেমার অন্যতম হিট গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ সর্ষে ক্ষেতের মধ্যে রাজ-সিমরানের সেই দৃশ্য আজও দর্শক মনে মনে গুন গুন করেন। এখনও দেশের সবথেকে সফল ছবির মধ্যে অন্যতম এই ছবি ও জুটি হিসাবে বারবার সিনে জগতে নাম উঠে এসেছে শাহরুখ-কাজলের।

চলতি বছরেই ৩০ বছর পূর্ণ করেছে এই ব্লকবাস্টার ছবি। তিনটি দশক ধরে মহারাষ্ট্রের মারাঠা মন্দিরে চলছে ‘ডিডিএলজে’। আশেপাশে নেই অন্য কোনও ভারতীয় ছবি। এবার এই ছবিটির মুকুটে যুক্ত হল নয়া পালক। লন্ডনের লেসিস্টার স্কোয়ারে এক অনন্য সম্মানে ভূষিত হল ছবিটি। এই ছবিরই বিখ্যাত গান ‘ডোলি সাজাকে রাখ না’ গানের পোজে ব্রোঞ্জ নির্মিত শাহরুখ-কাজলের মূর্তি বসল এখানে। আর সেই মূর্তির আবরণ উন্মোচনে সেখানে হাজির থাকলেন খোদ রাহুল-সিমরন! এই প্রথম কোনও ভারতীয় ছবি এই সম্মান পেল। বিগত কয়েক বছর ধরে একইভাবে শাহরুখ খানের জাদুতে মজে আছেন সকল দর্শক ও তাঁর অনুরাগীরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই ম্যাজিক আরো বাড়তে শুরু করেছে। আর এই ছবি এতটাই ভালো লাগার জায়গা জুড়ে রয়েছে যে অনেকেই একাধিকবার ছবিটি দেখেছেন, এবং ৩০ বছর হয়ে গেলেও আজও ছবিটির অত্যন্ত জনপ্রিয়। রাজ-সিমরানের রোমান্সের কাহিনী অবলম্বনে ছবিটি 20 অক্টোবর ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল।

Post Views: 178

Continue Reading

Previous: মোদীর হাত ধরে পুতিনের কাছে পৌঁছল রুশ ভাষায় ‘গীতা’
Next: প্রদীপের আলোয় পুতিনকে স্বাগত বারাণসীবাসীর, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা রুশ প্রেসিডেন্টের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.