Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রদীপের আলোয় পুতিনকে স্বাগত বারাণসীবাসীর, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা রুশ প্রেসিডেন্টের

প্রদীপের আলোয় পুতিনকে স্বাগত বারাণসীবাসীর, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা রুশ প্রেসিডেন্টের

Online Desk ডিসেম্বর 5, 2025
modi-putin-droupadi.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হয় রাশিয়ার। দু দেশের সেই সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে পুতিনের অবতরণের পর তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই রাতেই বারাণসীতে রুশ অতিথিকে স্বাগত জানাতে অভিনব পথ বেছে নেওয়া হল। প্রদীপের আলোয় পুতিনের নাম ফুটিয়ে তুলে তাঁকে স্বাগত জানানো হয়।

বারাণসীর গঙ্গা আরতির সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। যেখানে দেখা গিয়েছে আলো দিয়ে লেখা হয়েছে ‘ওয়েলকাম পুতিন’। বৃহস্পতিবার পালাম বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িতে চেপে বিমানবন্দর থেকে বের হন পুতিন। সমাজ মাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন মোদী। শুধু তাই নয় রুশ প্রেসিডেন্টকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন তিনি। শুক্রবার দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাতে মোদী শান্তির পক্ষে সওয়াল করেন। মোদী বলেন, ভারত মোটেই নিরপেক্ষ নয়। বরং ভারত শান্তির পক্ষে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের আবহে ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। সংলাপ ও কূটনীতির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে হবে বলে মন্তব্য করেন মোদী। জবাবে পুতিনও বলেন, রাশিয়া শান্তিপূর্ণ ভাবে সমাধান করার চেষ্টা করছে।
উল্লেখ্য, শুক্রবার রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান রুশ প্রেসিডেন্ট। ভিজিটর বুকে একটি সংক্ষিপ্ত নোট লেখেন তিনি। সূত্রের খবর, পুতিন গান্ধীকে আধুনিক স্বাধীন ভারতের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেছেন। সেই সঙ্গে জাতির জনককে মানবতাবাদী এবং মহান স্বাধীনতা সংগ্রামী বলে অভিহিত করেছেন।

Post Views: 158

Continue Reading

Previous: দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির মুকুটে নয়া পালক, লন্ডনের লেসিস্টার স্কোয়ারে বসল শাহরুখ-কাজলের মূর্তি
Next: এবার SIR কাণ্ডে নাম বলিউড শেহেনশার!! একইসঙ্গে দুই কেন্দ্রের ভোটার লিস্টে নাম বচ্চন পরিবারের

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.