Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার SIR কাণ্ডে নাম বলিউড শেহেনশার!! একইসঙ্গে দুই কেন্দ্রের ভোটার লিস্টে নাম বচ্চন পরিবারের

এবার SIR কাণ্ডে নাম বলিউড শেহেনশার!! একইসঙ্গে দুই কেন্দ্রের ভোটার লিস্টে নাম বচ্চন পরিবারের

Online Desk ডিসেম্বর 5, 2025
dtf.png

ওঙ্কার ডেস্ক: এবার নতুন শোরগোল বলিউডে। মুম্বইয়ের বাসিন্দা হয়েও উত্তরপ্রদেশের ভোটার অমিতাভ বচ্চন! তোলপাড় ফেলে দিয়েছে এসআইআর ফর্ম। জানা গিয়েছে, ঝাঁসির ভোটার তালিকায় রয়েছে বলিউড শাহেনশার নাম এবং বংশপরিচয়। শুধু তাই নয়, অমিতাভের বাবা খ্যাতনামা কবি হরিবংশ রাই বচ্চনের নামও রয়েছে সেই তালিকায়। আর এই খবর সামনে আসতেই উত্তেজনা সমাজ ও সংবাদমাধ্যমে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। আর সেই কাজ করতে গিয়েই হদিশ মিলল এই চালঞ্চল্যকর খবরের! ঝাঁসির কাচিয়ানা এলাকার ভোটার লিস্ট দেখেই অবাক হয়েছেন বিএলও, বিএলএ’রা। ২০০৩ সাল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে বচ্চনদের নাম। ঝাঁসির ইআরওয়ের তরফে প্রকাশ্যে আনা তালিকা অনুযায়ী, ওর্চা গেট সংলগ্ন এলাকার ৫৪ নম্বর বাড়ির বাসিন্দা অমিতাভ বচ্চন। চাঞ্চল্যে কারণ রয়েছে আরও, ৫৪ নম্বরে কোনও বাড়ির অস্তিত্বই নেই। বরং সেখানে দাঁড়িয়ে রয়েছে আস্ত এক মন্দির। গত বছরে মুম্বইয়ের জুহু কেন্দ্রে সপরিবারে ভোট দিয়েছেন অমিতাভ বচ্চন। সেখানে ঝাঁসির কাচিয়ানা কেন্দ্রের ভোটার তালিকায় কীভাবে বচ্ছনদের নাম যোগ হল সেই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁদের কথায় অমিতাভ বচ্চনকে সিনেমার পর্দাতেই দেখেছেন তাঁরা। অমিতাভ তো দূরঅস্ত, কাচিয়ানায় বলিউড তারকার কোনও আত্মীয়ের বাড়িও নেই।

Post Views: 117

Continue Reading

Previous: প্রদীপের আলোয় পুতিনকে স্বাগত বারাণসীবাসীর, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা রুশ প্রেসিডেন্টের
Next: ফেসবুকের ওভারসাইট বোর্ডের আত্মসমালোচনা; পাঁচ বছরে লক্ষ্য পূরণে হতাশার স্বীকারোক্তি

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.