ওঙ্কার ডেস্ক: বেশ কয়েক বছর পর ফ্যাশন র্যা ম্পে দেখা গেল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুক্রবার ‘রাবতা বাই রাহুল’ এর ব্রাইডাল কালেকশন ‘সালতানাত’-এর জন্য তিনি শো স্টপার হিসেবে র্যারম্পে হাঁটতে দেখা গেল তাঁকে। ভারী কাজের শাড়ি এবং মানানসই পান্না ও সোনার গয়নায় কঙ্গনাকে দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরা।
বহু বছর পর কঙ্গনার এই ফিরে আসাকে সাদরে গ্রহণ করেছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তরা তাঁকে নানান মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। ভক্ত লিখেছেন, “অসাধারণ! কঙ্গনাকে নিয়ে কোনও কথা হবে না!” আরেকজন মন্তব্য করেন, “র্যা ম্প ওয়াকে কেউ তাঁকে হারাতে পারবে না! ওয়ান্স আ কুইন, অলওয়েজ আ কুইন”।
অতীতেও কঙ্গনা বড় ডিজাইনারদের জন্য নিয়মিত র্যা ম্পে হেঁটেছেন। এর আগে, তিনি খাদি ইন্ডিয়ার ল্যাকমে ফ্যাশন উইকে শো স্টপার ছিলেন এবং একই বছর ডিজাইনার বরুণ চাক্কিলামের জন্যও লেহেঙ্গা পরেছিলেন। কঙ্গনা রানাউতকে শেষবার তাঁর নিজের ছবি ‘ইমারজেন্সি’-তে দেখা গিয়েছিল, যা এই বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে ছবিটি সেভাবে বক্স অফিসে সাফল্য পায়নি।
বর্তমানে কঙ্গনা প্রস্তুতি নিচ্ছেন তাঁর বহু প্রতীক্ষিত হলিউড ডেবিউ-এর জন্য। ভৌতিক সিনেমা ‘ব্লেসড বি দ্য ইভিল’এ মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর হলিউডে যাত্রা শুরু হবে।
