Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সোমসন্ধ্যায় মেয়ের মুখ প্রকশ্যে আনলেন কিয়ারা আদভানি, কমেন্ট বক্স ভরল অনুরাগীদের মন্তব্যে

সোমসন্ধ্যায় মেয়ের মুখ প্রকশ্যে আনলেন কিয়ারা আদভানি, কমেন্ট বক্স ভরল অনুরাগীদের মন্তব্যে

Online Desk জানুয়ারি 6, 2026
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: সোমসন্ধ্যায় একেবারে ঘরোয়া ও খোলামেলা মুহূর্তে অনুরাগীদের সঙ্গে আবেগ ভাগ করে নিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি। একটি ছোট্ট ভিডিওতে প্রথম প্রকাশ্যে তিনি দেখালেন তাঁর কন্যা সারায়ার ঝলক। কোলে মেয়েকে নিয়ে খেলায় মেতে থাকতে দেখা যায় কিয়ারাকে। কখনও মেয়ের দিকে তাকিয়ে হাসি, কখনও হাতে তুলে নিচ্ছেন একটি ম্যাগাজিন, যার পাতায় রয়েছে তাঁর নিজের ছবি। মা–মেয়ের এই মুহূর্তই মন জয় করেছে অনুরাগীদের।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল, মিষ্টি গলায় কিয়ারা মেয়েকে প্রশ্ন করছেন, “তুমি কি মায়ের ম্যাগাজিন পড়তে চাও? তাহলে দেখা যাক মা কোথায় আছে!” ম্যাগাজিনের পাতা উল্টে নিজের ছবি খুঁজতে খুঁজতেই হঠাৎ সেই পাতায় ভেসে ওঠে তাঁর ছবি। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে সারায়ার ছোট্ট আঙুল, আর শোনা যায় তার আদুরে কণ্ঠস্বর। যদিও পুরো মুখ প্রকাশ্যে আনেননি কিয়ারা, তবু এই ছোট্ট ঝলকই অনুরাগীদের মন ভরিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, মুম্বাইয়ে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার কন্যাসন্তানের জন্ম হয় ২০২৫ সালের ১৫ জুলাই। সন্তানের জন্মের দীর্ঘ চার মাস পর, নভেম্বর মাসে একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁরা মেয়ের নাম প্রকাশ করেন, সারায়া। সেই পোস্টে কন্যাকে তাঁরা আদর করে উল্লেখ করেছিলেন “আমাদের রাজকন্যা”। এরপর ছুটি কাটানোর মুহূর্ত ও পারিবারিক কিছু ঝলক শেয়ার করলেও, এই প্রথম কিয়ারা প্রকাশ্যে তাঁর মেয়েকে দেখালেন। ফলে এই ভিডিও ঘিরে অনুরাগীদের উত্তেজনা ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
কাজের দিক থেকে কিয়ারা এখন প্রস্তুতি নিচ্ছেন গীতু মোহনদাস পরিচালিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’–এর মুক্তির জন্য। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবি আগামী ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Post Views: 106

Continue Reading

Previous: ভেনেজুয়েলার পর কি ট্রাম্পের পরের লক্ষ্য ইরান!
Next: পাকিস্তানের মার্কিন লবি তৈরির তৎপরতা ! অপারেশন সিন্দুর বন্ধে আদাজল খেয়ে আমেরিকায় পড়েছিল ইসলামাবাদ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.