Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • নতুন প্রোমোতে চমক, শ্যামলী-আনিকেতকের জীবনে নয়া মোড়

নতুন প্রোমোতে চমক, শ্যামলী-আনিকেতকের জীবনে নয়া মোড়

Online Desk জুন 29, 2025
ygy.png

ওঙ্কার ডেস্ক: শ্যামলী-আনিকেতকে জুটি হিসাবে দর্শকদের বেশ পছন্দ। তাঁদের সম্পর্কের টানাপোড়েন দেখতে ভালবাসেন দর্শক। টিআরপিতেও তাই ফলাফল খারাপ নয় এই ধারাবাহিকের। এবার গল্প এগোচ্ছে নিত্য নতুন মোড়ে। এর মাঝেই ধারাবাহিক শেষের খবরও আসছে। আগামী মাসেই নাকি শেষ হবে এই ধারাবাহিকের শুটিং। এর মাঝেই নতুন মোড় এল গল্পে।
নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, শ্যামলী ও অনিকেত ছদ্মবেশে শত্রুর মুখোশ খুলে দেওয়ার জন্য তৈরি। একটা গ্রামের মেলায় বৈষ্ণব বেশে দু’জন এসেছে। সেখানে চুপিসারে নিজেদের কাজ করছে তারা। এদিকে, শত্রুর মুখোমুখি হওয়ার আগেই মাথা ঘুরে পড়ে যায় শ্যামলী। অনিকেত তাকে তাড়াতাড়ি এসে ধরে নেয়।
গ্রামের একটি বাড়িতেই শ্যামলীকে নিয়ে ওঠে অনিকেত। সেখানে চিকিৎসক শ্যামলীকে দেখে জানায়, সে অন্তঃসত্ত্বা। এই খবর শুনে খুশিতে ভরে ওঠে অনিকেতের চোখ। সন্তানকে সুরক্ষিত করতে সে ভাবে যে শ্যামলীকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই বিপজ্জনক জায়গা থেকে বেরোতে হবে। কিন্তু শত্রুদের ঘেরাটোপ থেকে বেরনোর আগেই অনিকেতের মাথায় আঘাত করে কেউ। তার চিৎকার শুনে শ্যামলী আতঙ্কিত হয়। কী হবে এবার। সন্তান আসার আগেই কি নতুন কোনও বিপদ আসবে শ্যামলী-অনিকেতের জীবনে?

Continue Reading

Previous: স্থল বন্দরে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা ভারত সরকারের
Next: ৩ জুলাই ঘোষণা হবে বঙ্গ বিজেপির সভাপতির নাম: সূত্র

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.