Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৩ জুলাই ঘোষণা হবে বঙ্গ বিজেপির সভাপতির নাম: সূত্র

৩ জুলাই ঘোষণা হবে বঙ্গ বিজেপির সভাপতির নাম: সূত্র

Online Desk জুন 29, 2025
20250629_162308.jpg

ওঙ্কার ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে ঘর গোছাতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। তবে বঙ্গ বিজেপির সভাপতি কে হবে, সেই প্রশ্নের মীমাংসা এত দিনে না হলেও এবার তা হতে চলেছে।
রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট নির্ধারণ করে দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদার থাকবেন, না কি অন্য কাউকে নির্বাচিত করা হবে সেই প্রশ্নই এখন ঘুরছে পদ্ম শিবিরের অন্দরে।

সূত্রের খবর শনিবার রাতে এক ভার্চুয়াল বৈঠক হয় বিজেপির। সেউ বৈঠক থেকে রাজ্য নেতৃত্বকে দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে অংশ নেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লালবাজারের লক আপ থেকে তিনি যোগ দেন ভার্চুয়াল বৈঠকে। বৈঠকে ছিলেন সুনীল বনসল এবং মঙ্গল পাণ্ডে এবং অমিত মালব্য। সূত্রের খবর, বৈঠকে বনসল রাজ্য নেতৃত্বকে জানান, রাজ্য সভাপতি নির্বাচনের জন্য ২ জুলাই মনোনয়ন পত্র জমা দিতে হবে। রবিশঙ্কর প্রসাদ সেই মনোনয়ন জমা নেবেন। ২ জুলাই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে ৩ জুলাই। সূত্রের খবর, ৩ তারিখেই নয়া সভাপতিত নাম ঘোষণা করে দেবে বিজেপি।

উল্লেখ্য, সুকান্ত মজুমদার ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর সেপ্টেম্বরে বঙ্গ বিজেপির সভাপতি হন। পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্তকে সভাপতি পদে আনা হয়। কিন্তু ২০২৪ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর রাজ্য সভাপতি হিসেবে সুকান্তের থেকে যাওয়ার সম্ভাবনা কার্যত কমে আসে। কারণ বিজেপিতে এক পদ এক নীতি প্রথা চালু রয়েছে। এখন দেখার কার হাতে যায় বঙ্গ বিজেপির রাশ।

Post Views: 268

Continue Reading

Previous: নতুন প্রোমোতে চমক, শ্যামলী-আনিকেতকের জীবনে নয়া মোড়
Next: ‘মহুয়াকে ঘৃণা করি’, দলের সাংসদকে কেন এমন বললেন কল্যাণ?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.