Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মহুয়াকে ঘৃণা করি’, দলের সাংসদকে কেন এমন বললেন কল্যাণ?

‘মহুয়াকে ঘৃণা করি’, দলের সাংসদকে কেন এমন বললেন কল্যাণ?

Online Desk জুন 29, 2025
20250629_170136.jpg

ওঙ্কার ডেস্ক: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রক্র ঘৃণা করেন দলেরই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়! কসবা ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনার পর নিজের মন্তব্যের জন্য দলেরই সমালোচনার মুখে পড়েছেন কল্যাণ। দলের রোষের মুখে পড়ে নিজের অবস্থান বদল করেননি তৃণমূল সাংসদ। সেই আবহে তাঁকে খোঁচা দিয়েছেন মহুয়া মৈত্র। আর তাই কোনও রাখঢাক না রেখেই মহুয়াকে নিশানা করেছেন তিনি।

উল্লেখ্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,’বন্ধুকে যদি বন্ধু ধর্ষণ করে, তাহলে নিরাপত্তা দেবে কে?’ কল্যাণের এই মন্তব্যের পাশাপাশি বিতর্কিত মন্তব্য করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ‘মেয়েটি ওখানে না গেলে এমনটি হত না’ বলে মন্তব্য করেছেন মদন। আর দলেরই দুই সাংসদ বিধায়কের এমন মন্তব্যের পর দূরত্ব তৈরি করে দল। তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার বিবৃতি দিয়ে বলা হয় , ‘সাউথ ক্যালকাটা ল’ কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন, তা তাঁদের ব্যক্তিগত মতামত। দল তাঁদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। এই ধরনের বক্তব্য কোনওভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। আমাদের অবস্থান স্পষ্ট—মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়।’

দলের বিবৃতি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন মহুয়া। সেই সঙ্গে তিনি লেখেন, ‘ভারতে নারীবিদ্বেষ দলের গণ্ডিতে আটকে নেই। কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয়, আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করি, তা সে যে-ই করুন না কেন।’ আর এর পরেই সংবাদ মাধ্যমের কাছে মহুয়াকে ঘৃণা করেন বলে জানান কল্যাণ। সেই সঙ্গে তিনি জানান, তিনি নারী বিদ্বেষী নন।

Post Views: 237

Continue Reading

Previous: ৩ জুলাই ঘোষণা হবে বঙ্গ বিজেপির সভাপতির নাম: সূত্র
Next: মহাকাশে কেমন কাটছে শুভাংশুর, ভিডিও কলে খোঁজ নিলেন মোদী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.