Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহাকাশে কেমন কাটছে শুভাংশুর, ভিডিও কলে খোঁজ নিলেন মোদী

মহাকাশে কেমন কাটছে শুভাংশুর, ভিডিও কলে খোঁজ নিলেন মোদী

Online Desk জুন 29, 2025
IMG-20250629-WA0002.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছেন লখনউ এর শুভাংশু শুক্লা। ভারতীয় সময় অনুযায়ী গত বুধবার দুপুর ১২টা ১ মিনিট নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। দীর্ঘ ২৮ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলে তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছোন।

মহাকাশ স্টেশনে পৌঁছে নিজেদের কাজ কর্ম শুরু করে দিয়েছেন শুভাংশুরা। তার মাঝে শনিবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সে শুভাংশুর সঙ্গে কথা বলেন। ভিডিও কলে প্রধানমন্ত্রী মোদী ভারতীয় মহাকাশচারীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন। পাশাপাশি ভারতীয় যে সমস্ত খাবার শুভাংশু মহাকাশে নিয়ে গিয়েছেন, বাকিদের তা খাইয়েছেন কি না সে বিষয়ে জানতে চান মোদী। ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘আপনি যে গাজরের হালুয়া নিয়ে গিয়েছিলেন, তা সকলকে খাইয়েছেন?’ হাসতে হাসতে এই প্রশ্নের জবাবে শুভাংশু বলেন, ‘হ্যাঁ! আমি এখানে গাজরের হালুয়া, মুগের হালুয়া, আমের জুস নিয়ে এসেছিলাম, যাতে আমার সহযাত্রীরা ভারতের বিভিন্ন ঐতিহ্যশালী খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন। মহাকাশ স্টেশনে থাকা সকলেই তৃপ্তি করে খেয়েছেন। প্রত্যেকের খুব ভাল লেগেছে।’

উল্লেখ্য, এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মোট ১১ জন মহাকাশচারী রয়েছেন। প্রত্যেকেই বিভিন্ন গবেষণা নিয়ে ব্যস্ত। ‘এক্সপিডিশন ৭৩’-এর সাত জন ক্রু সদস্য আগে থেকেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন। নতুন করে শুভাংশুরা সেখানে পৌঁছনোয় মোট সংখ্যা হয়েছে ১১। শুভাংশুদের মহাকাশযান পৌঁছনোর পরে অভিযানের প্রবীণ নভশ্চর কমান্ডার পেগি হুইটসন প্রথম মহাকাশ স্টেশনে নামেন। এর পর একে একে প্রবেশ করেন পাইলট শুভাংশু শুক্ল, স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং টিবর কাপু।

Post Views: 240

Continue Reading

Previous: ‘মহুয়াকে ঘৃণা করি’, দলের সাংসদকে কেন এমন বললেন কল্যাণ?
Next: ল’ কলেজের ছাত্রী নির্যাতন নিয়ে মদনকে শোকজ দলের,কটাক্ষ শুভেন্দুর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.