Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ডকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে মন্তব্য পাক নায়িকা মাহিরা খানের, তবে কেন ডিলিট করে দিলেন সেই পোস্ট?

পহেলগাঁও কাণ্ডকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে মন্তব্য পাক নায়িকা মাহিরা খানের, তবে কেন ডিলিট করে দিলেন সেই পোস্ট?

Online Desk এপ্রিল 26, 2025
ugu.png

ওঙ্কার ডেস্ক: শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমার সুবাদে ভারতে জনপ্রিয়তা পান পাক মুলুকের নায়িকা মাহিরা খান। তার পরও ভারতে অনেক প্রজেক্ট ছিল তাঁর হাতে। তবে শোনা যায়, পুলওয়ামা কাণ্ডের পর পড়ে সেসব কাজ স্থগিত হয়ে যায়! তার পর অবশ্য আর ভারতীয় সিনেদুনিয়ায় প্রতিবেশী দেশের অভিনেত্রীকে দেখা যায়নি। এবার সম্প্রতি পহেলগাঁও কাণ্ড ঘটে যাওয়ার পর শোকবার্তা জ্ঞাপন করে ফের চর্চার শিরোনামে মাহিরা খান।
কাশ্মীরের হামলা নিয়ে পাকিস্তানের দিকে যখন ‘জঙ্গি মদতের’ অভিযোগ উঠেছে, সেই আবহে ‘কাপুরুষোচিত কাজ’ বলে মন্তব্য করেন পাক নায়িকা। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনওরকম হিংসার ঘটনা ঘটানো কাপুরুষোচিত কাজ ছাড়া আর কিছুই নয়! পহেলগাঁও কাণ্ডে মৃত মানুষের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’ শেষে মন ভাঙার ইমোজি জুড়ে দেন। তবে কিছুক্ষণের মধ্যেই সেই শোকবার্তা নিজের সোশাল মিডিয়া থেকে মুছে ফেলেন মাহিরা। তার পর থেকেই নেটপাড়ায় নায়িকাকে নিয়ে শোরগোল শুরু হয়! প্রশ্ন ওঠে, কি কারণে নিজের পোস্ট ডিলিট করে দিলেন মাহিরা খান? একাংশ আবার, পাক সরকারের অবস্থানের প্রসঙ্গও উল্লেখ করেছেন এক্ষেত্রে। তাঁদের কথায়, নিজের দেশে চাপের মুখে পড়েই হয়তো বাধ্য হন পোস্ট মুছে দিতে! যদিও মাহিরা নিজের পোস্ট ডিলিট করে ফেলার পর বিতর্কে জড়িয়েও কোনও মন্তব্য করেননি। কিন্তু ঠিক কী কারণে অভিনেত্রী তাঁর পহেলগাঁও শোকবার্তার পোস্ট ডিলিট করলেন, সেটা এখনও অজানা।
প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। ফাওয়াদ খানের পাশাপাশি মাওরা হোক্যান, হানিয়া আমির-সহ একাধিক পাক তারকা শোকপ্রকাশ করেছেন।

Post Views: 103

Continue Reading

Previous: জমকালোভাবে উদ্বোধন কন্যাশ্রী কাপের
Next: ব্রাহ্মণ বিতর্ক নিয়ে সুরাট কোর্টের নোটিশ, ক্ষমা চেয়েও সুরাহা হলনা পরিচালক অনুরাগ কাশ্যপের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.