ওঙ্কার ডেস্ক: বিয়েতে বাধা স্মৃতি মন্ধানার। প্রথমদিকে, বিয়ের আসরে অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা। যার ফলে বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্মৃতি ও তাঁর হবু স্বামী পলাশ মুচ্ছল। আনন্দের আবহের মাঝেই মুহূর্তে বদল ঘটে। এর মধ্যেই নতুন কাণ্ড পলাশকে নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন এক মহিলা। পরিচালক ও গীতিকারের সঙ্গে ইনস্টাগ্রামে কথোপকথনের ছবি প্রকাশ্যে এনেছেন সেই মহিলা। এবার একাংশের মনে প্রশ্ন জেগেছে, পলাশ কি সম্পর্কে প্রতারণা করছেন?
ম্যারি ডি’কোস্টা নামে ওই মহিলার দাবি, পলাশ তাঁকে একটি হোটেলে একসঙ্গে সাঁতার কাটার জন্যও নাকি ডেকেছিলেন। তখন ম্যারিই প্রশ্ন তোলেন, “তুমি তো একটা সম্পর্কে আছ?” সেই শুনে পলাশ বলেন, “কেন, সম্পর্কে থাকলে একসঙ্গে সাঁতার কাটা যাবে না?” ওই প্রতিচ্ছবিতে দেখা যাচ্ছে, স্মৃতি মন্ধানার সঙ্গে ‘লংট ডিসট্যান্স’ সম্পর্ক নিয়েও কথা বলেছেন পলাশ। ভিন্ন শহরে থাকার ফলে সম্পর্কে আগের মতো টান নেই, এমনও কথাও দেখা গিয়েছে স্মৃতি মন্ধানার হবু স্বামীকে।
ম্যারি নামে ওই মহিলার সঙ্গে দেখা করার জন্য বেশ উদগ্রীব দেখা গিয়েছে পলাশকে। আশপাশের লোকজন চিনতে পারলে সমস্যা হতে পারে, এই আশঙ্কার কথাও বলেছিলেন ম্যারি। সেই বিষয় নিজেই আশ্বস্ত করেছিলেন পলাশ। এই স্ক্রিনশটগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই স্ক্রিনশটের কতটা সত্যতা রয়েছে, তা এখনও জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি স্মৃতি বা পলাশ কেউই।
রবিবার বিয়ের আসরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তার আগে মেহেন্দি, গায়েহলুদ ও অন্যান্য অনুষ্ঠানও হয়ে গিয়েছিল। সঙ্গীতের বেশ কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমেও। এর পরে সোমবার সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় পলাশকেও। যদিও প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয় তাঁকে। এর পরেই সন্ধ্যা নাগাদ পলাশের দিদি পলক মুচ্ছল নিশ্চিত করেন যে স্মৃতির সঙ্গে তাঁর ভাইয়ের বিয়ে আপাতত স্থগিত রাখা হচ্ছে।
