Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সরকারের সমালচনায় শাহরুখ, আমিরের কথাও মন দিয়ে শুনব : পরেশ রাওয়াল

সরকারের সমালচনায় শাহরুখ, আমিরের কথাও মন দিয়ে শুনব : পরেশ রাওয়াল

Online Desk এপ্রিল 29, 2025
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। সিনেমায় কমেডি চরিত্রই হোক বা গুরুগম্ভীর ব্যক্তিত্ব নিজের অভিনয় দক্ষতা বারবার দর্শকের সামনে তুলে ধরেছেন। একসময় তিনি ছিলেন কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ। তবে গোঁড়া মানসিকতার নন তিনি। বরং মোদি সরকারের সমালোচনা শুনতে আগ্রহী তিনি। দলীয় নীতি, অনুশাসনের আগে সহকর্মীরা অধিক প্রিয়। মনে করেন, শাহরুখ খান, আমির খান কিংবা নাসিরুদ্দিন শাহরা সরকারের সমালোচনা করলে তা মন দিয়ে শোনা দরকার। নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন অনেকবার। তবে এবার সহিষ্ণুতার পাঠই দিলেন তিনি।
সম্প্রতি এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, ”যদি নাসির ভাই, আমির কিংবা শাহরুখর কিছু বলতে চান, আমি তাঁদের না বলতে পারি না। আমি তাঁদের কথা শুনি। তাঁরা যা বলবেন, তা আমার ভালোর জন্যই বলবেন। আমাদের সকলের সঙ্গে সকলের সম্পর্ক খুব ভালো। তাই আমি শুনব, ভাবব এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করব। আমি ওঁদের শ্রদ্ধা করি, ওঁরাও আমাকে ভালোবাসে।”
প্রসঙ্গত, আগে একই ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে নাসিরপত্নী রত্না শাহ পাঠক বলেছিলেন, আমরা এমন একটা সময় আছি, যখন ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ-অপছন্দ পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে না। ইদানিং তবু কিছুটা এসব হচ্ছে। তবে আমি যতদিন থাকব, এটা হতে দেবই না। রাজনৈতিক মত আলাদা হলেও বলিউডে কাজের ক্ষেত্রে সহকর্মী হিসেবে পরেশ রাওয়ালের প্রশংসাই করেছিলেন তিনি। বলিউডে বহুল জনপ্রিয় ছবি ‘জানে তু ইয়া জানে না’, ‘হম দো হামারে দো’তে একসঙ্গে কাজ করেছিলেন রত্না এবং পরেশ।

Post Views: 160

Continue Reading

Previous: পহেলগাঁও কাণ্ড: নিরাপত্তার কারণে বন্ধ করা হল কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র
Next: পহেলগাঁও কাণ্ড: বুধে ফের বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.